1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

ভারতের আসামে প্রকাশ্যে গরুর মাংস খাওয়া নিষিদ্ধ

  • বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ২০৭ গননা করুন

একতা ডেস্কঃ প্রকাশ্যে গরুর মাংস খাওয়ার ওপর নিষিদ্ধ করে নতুন নির্দেশনা দিয়েছে আসাম। ৪ ডিসেম্বর, বুধবার রাজ্য সরকারের মন্ত্রিসভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা রাজ্যজুড়ে এ নির্দেশনা জারি করেন। তিনি বলেন, হোটেল রেস্টুেরেন্টসহ যে কোনো ধরনের পাবলিক প্লেসে গরুর মাংস নিষিদ্ধ।

সূত্র বলছে, রাজ্যের মন্ত্রিসভায় এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদ্যমান আইনে গরুর মাংস খাওয়ার বিষয়ে আইন সংশোধন সংক্রান্ত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিবেদনে বলা হয়েছে, আসামে গরুর মাংস খাওয়া বেআইনি নয়। তবে ‘আসাম ক্যাটল প্রিজারভেশন অ্যাক্ট ২০২১’ অনুসারে রাজ্যে পরিবহন, গবাদিপশু জবাই এবং গরুর মাংসের বিক্রি নিয়ন্ত্রণ করা হয়।

আইনানুসারে আসামে হিন্দু, জৈন এবং শিখ সংখ্যাগরিষ্ঠ এলাকা এবং মন্দির বা সাতরার (বৈষ্ণব মঠ) পাঁচ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে গবাদিপশু জবাই এবং গরুর মাংস বিক্রি নিষিদ্ধ। আইনে উদ্ধৃতি দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আগে আমরা পাঁচ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে নিষেধাজ্ঞা দিয়েছিলাম। তবে এবার আমরা অন্যান্য এলাকায় এটিকে প্রসারিত করার সিদ্ধান্ত নিয়েছি।

তিনি বলেছেন, আমরা মন্ত্রিসভায় গরুর মাংস সংক্রান্ত একটি বিল উত্থাপন করেছি এবং আমরা সফল হয়েছি। এখন আমরা আমরা সিদ্ধান্ত নিয়েছি যে রাজ্যের কোনও হোটেল বা রেস্তোরাঁয় গরুর মাংস পরিবেশন করা হবে না। এমনকি কোনো অনুষ্ঠানে বা কোনো পাবলিক প্লেসেও পরিবেশন করা হবে না।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews