1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম :
নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা মহালছড়িতে মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

ভারতের উপকূলে বিপজ্জনক পণ্যবাহী জাহাজডুবি

  • সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১৩৫ গননা করুন
প্রতীকী ছবি।

একতা ডেস্কঃ বিপজ্জনক পণ্য বহনকারী একটি কার্গো জাহাজ ডুবে গেছে ভারতের কেরালা রাজ্যের উপকূলের কাছে। এ ঘটনায় রাজ্যজুড়ে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় জেলেদের দুর্ঘটনাস্থল থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। লাইবেরিয়ার পতাকাবাহী কার্গো জাহাজ ‘এমএসসি এলসা ৩’ রবিবার ভোরে কেরালার উপকূল থেকে প্রায় ৩৮ নটিক্যাল মাইল দূরে আরব সাগরে ডুবে যায়।

এটি ভারতের দুই বন্দর ভিঝিনজাম ও কোচির মধ্যকার রুটে চলাচল করছিল। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, জাহাজে থাকা ২৪ জন ক্রুকেই নিরাপদে উদ্ধার করা হয়েছে। জাহাজটিতে মোট ৬৪০টি কনটেইনার ছিল, যার মধ্যে ১৩টি কনটেইনারে অনির্দিষ্ট বিপজ্জনক পদার্থ ও ১২টিতে ক্যালসিয়াম কার্বাইড ছিল। এছাড়াও জাহাজের ট্যাংকে ছিল ৮৪ দশমিক ৪৪ মেট্রিক টন ডিজেল ও ৩৬৭ দশমিক ১ মেট্রিক টন ফার্নেস তেল।

কেরালার মুখ্যমন্ত্রীর দফতর থেকে জনগণকে উপকূলে ভেসে আসা কোনও কনটেইনার স্পর্শ না করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি জেলেদের দুর্ঘটনাস্থলের কাছে না যাওয়ার অনুরোধ করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে রবিবার ভারতীয় উপকূলরক্ষী বাহিনী তেল ছড়িয়ে পড়া শনাক্ত করতে সক্ষম একটি প্লেন এবং একটি দূষণ নিয়ন্ত্রণ জাহাজ ঘটনাস্থলে পাঠিয়েছে। এই দুর্ঘটনার ফলে পরিবেশগত বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews