1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

ভারতের বিরুদ্ধে এবার প্রবাসী বাংলাদেশীদের প্রতিবাদ

  • সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ২৩৩ গননা করুন

একতা ডেস্কঃ ভারত সরকারের বিরুদ্ধে প্রতিবাদ কেবল বাংলাদেশেই নয়। এবারে আন্তর্জাতিক পর্যায়েও শুরু হয়ে গেল এই প্রতিবাদ। ভারতে বাংলাদেশ সহকারি হাই কমিশনে হামলা, মিডিয়ায় মিথ্যে প্রচারণা, সীমান্ত হত্যার প্রতিবাদ এবং স্বদেশে আগ্রাসনের অভিযোগ তুলে ভারতের বিরুদ্ধে এক বিক্ষোভ-সমাবেশ করেছেন যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশীরা।

গতকাল ৮ ডিসেম্বর, রবিবার দুপুর ২টায় হেময়ামিক সিটি কাউন্সিল পার্ক ময়দানে যুক্তরাষ্ট্র ব্যানারে মিশিগান বাংলাদেশী কমিউনিটি এ বিক্ষোভ সমাবেশ করেন। সমাবেশে বিএনপি, জামায়াত এবং তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ বাংলাদেশী প্রবাসীরা এতে অংশ নেন। এ সময় বক্তারা ভারতকে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করতে না দেওয়ার জন্য হুঁশিয়ারি দেন এবং দাবি করেন, “বাংলাদেশ এখন একটি শক্তিশালী দেশ, যারা নিজেদের অধিকার রক্ষায় প্রস্তুত।”

বক্তারা আরও বলেন, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়কে সংখ্যালঘু হিসেবে বিবেচনা করা হয় না এবং সকল সম্প্রদায়ের মানুষ শাস্তিতে বাস করতে চায়। তারা হুমকি দিয়ে বলেন, “যদি হিন্দুদের ওপর হামলা বা আক্রমণ করা হয়, তবে তারা এর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।” ভারতকে সতর্ক করে বলেন, তাঁরা বুঝতে পারছে, তাই বাংলাদেশে বসে আলোচনা করতে চাইছে।” প্রবাসী বাংলাদেশীরা আশা প্রকাশ করে বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে বাংলাদেশ আগামী দিনে আরও উন্নতি করবে।

সমাবেশে উপস্থিত ছিলেন ইঞ্জি: ফরিদ উদ্দিন শিপলু, দেওয়ান আকমল চৌধুরী, ইঞ্জি: শামিম আহাম্মদ, ইঞ্জি: মাহির ফায়সাল, সেলিম আহমদ, আলভী চৌঃ, মুজিব আহমেদ মনির, জনাব আব্দুল লতিফ আজম, ইমাম ফখরুল ইসলাম, রাব্বানী তালুকদার কাউছার, কামাল রহমান, দেলওয়ার আনসার, মঞ্জুরুল করীম তুহিন, ফাহাদ চৌঃ, নাজমুল হক কামাল, শাহনেওয়াজ চৌঃ, জিলাল জিলানী প্রমুখ। এ কর্মসূচি থেকে প্রবাসী বাংলাদেশীরা তাদের ঐক্য ও দেশের প্রতি ভালবাসা প্রকাশ করে বলেন, বাংলাদেশের মানুষ আর কোনো

অপপ্রচারে বিভ্রান্ত হবে না এবং তারা তাদের দেশের সম্মান রক্ষা করতে বদ্ধপরিকর।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews