1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে সেনা জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বিরল সম্মাননা! সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মসজিদ, মন্দিরে দোওয়া প্রার্থনা অনুষ্ঠিত নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

ভারতের ৩ ট্রান্সজেন্ডার ক্লিনিক বন্ধ হয়ে গেল ট্রাম্প অনুদান না দেওয়ায়

  • রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ১৮৩ গননা করুন

একতা ডেস্কঃ ভারতের হায়দারাবাদে ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের জন্য তৈরি তিনটি ক্লিনিক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আন্তর্জাতিক অনুদান বাতিলের ঘোষণার পরেই বন্ধ হয়ে গিয়েছে। ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বিশ্বের বিভিন্ন দেশে নানা মানবিক কাজের জন্য অনুদান দিয়ে আসছিল এতদিন। মার্কিন প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার পরই ৯০ দিনের জন্য এই অনুদান স্থগিত করেছেন ডোনাল্ড ট্রাম্প। যার প্রভাব পড়েছে ভারতে।

২০২১ সালের জানুয়ারি মাসে ভারতের প্রথম ট্রান্সজেন্ডার ক্লিনিক গড়ে ওঠে হায়দরাবাদে। তার নাম মিত্র ক্লিনিক। তৃতীয় লিঙ্গের মানুষদের চিকিৎসাসহ নানা পরিষেবা দেওয়ার জন্যই এই ক্লিনিক খোলা হয়েছিল। সাধারণ স্বাস্থ্য পরিষেবার পাশাপাশি এইচআইভির কাউন্সেলিং, স্ক্রিনিং, চিকিৎসা করা হতো এই সব ক্লিনিকে। এইচআইভি আক্রান্তদের সামাজিক এবং আইনি সাহায্যও করা হতো এই সব ক্লিনিকের মাধ্যমে।

ট্রান্সজেন্ডাররাও সেই সব ক্লিনিকে কাজ করতেন। হায়দরাবাদে মিত্র ক্লিনিকের সাফল্য দেখে পুনে এবং কল্যাণে আরো ২টি ক্লিনিক খোলা হয়েছিল। মার্কিন অনুদান বন্ধের জেরে তিনটি ক্লিনিকই এখন বন্ধ। ক্লিনিকের সঙ্গে জড়িত ট্রান্স হেলথ এক্সপার্ট রচনা জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট জানুয়ারি মাসের একেবারে শেষে অনুদান বন্ধের ঘোষণা করার পর থেকেই বন্ধ রয়েছে ক্লিনিক। আমাদের জানানো হয় মার্কিন প্রেসিডেন্ট ক্লিনিকের জন্য ফান্ডিং বন্ধ করে দিয়েছেন। তারপর থেকেই ক্লিনিক বন্ধ রয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews