1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

ভারতে ফিরে গেল আটকে পড়া মিতালী এক্সপ্রেস

  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ১৪২ গননা করুন

একতা ডেস্কঃ ছাত্র-জনতার আন্দোলনের জেরে ঢাকায় আটকে পড়া ভারত-বাংলাদেশের মধ্যে চলাচলকারী মিতালী এক্সপ্রেস ট্রেনটি চার মাস পর ভারতে ফিরে গেল। মঙ্গলবার সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নীলফামারীর ডোমারের চিলাহাটি দিয়ে ভারতের হলদিবাড়ী প্রবেশ করে ট্রেনটি। তবে দুদেশের মধ্যে পাসপোর্ট-ভিসাধারী যাত্রীদের নিয়ে ভারতের নিউ জলপাইগুড়ি থেকে ঢাকা ক্যান্টনমেন্ট পর্যন্ত চলাচল করা এই ট্রেনের সেবা আবার কবে চালু হবে তা নিশ্চিত হওয়া যায়নি। দীর্ঘ চার মাস পর বাংলাদেশ থেকে আবার ভারতে ফিরে গেল মিতালী এক্সপ্রেস। তবে যাত্রী নিয়ে নয়, যাত্রী ছাড়া। কোনো যাত্রী ছাড়াই জীর্ণ ধুলোমাখা খালি বগি নিয়ে বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের কাঁটাতারের গেট অতিক্রম করে মিতালী এক্সপ্রেস। বাংলাদেশে অস্থির পরিস্থিতির কারণে এতোদিন ট্রেনটি ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনের শান্টিং ইয়ারের কাছেই খোলা আকাশের নিচে পড়ে ছিল। ৫ আগস্ট যাত্রী নিয়ে ভারত থেকে আসার পর ভারতীয় রেলের তরফে ট্রেন চলাচল বন্ধের ঘোষণা আসায় বাংলাদেশেই আটকে পড়ে ভারতের শিলিগুড়ি ও ঢাকার মধ্যে চলাচলকারী এই ট্রেনটি।

রেলওয়ে সূত্র জানিয়েছে, গত ১৭ জুলাই মিতালী এক্সপ্রেস ট্রেনটি যাত্রী নিয়ে ভারতের নিউ জলপাইগুডি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। বরাবরের মতো ট্রেনটি ভারতের হলদিবাড়ী বর্ডার দিয়ে বাংলাদেশের চিলাহাটি হয়ে ঢাকায় প্রবেশ করে। কিন্তু দেশের অস্থিতিশীল প্রেক্ষাপটে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আটকে যায় ট্রেনটি। গত ৯ ডিসেম্বর দুই দেশের সচিব পর্যায়ে বৈঠকের পরই কোটি টাকার এই ট্রেনটি ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ১০ ডিসেম্বর বাংলাদেশ রেলওয়ের তরফে লোকোমোটিভ ইঞ্জিন এসে মিতালী এক্সপ্রেসের খালি বগিগুলি হলদিবাড়ী স্টেশন পর্যন্ত পৌঁছে দেওয়া হয়। এ সময় বাংলাদেশ রেলওয়ের একটি লোকোমোটিভ ইঞ্জিন সেটিকে পৌঁছে দিয়ে আবার চিলাহাটিতে ফিরে আসে। আর সেখান থেকে ট্রেনটি ভারতীয় ইঞ্জিন দিয়ে হলদিবাড়ী স্টেশনের মেইনটেনেন্স শেডে নিয়ে যায়। ২০২২ সালের ১ জুন উদ্বোধনের পর মিতালী এক্সপ্রেস ট্রেনটি নিউ জলপাইগুড়ি থেকে সপ্তাহে রোববার ও বুধবার ভারতীয় সময় বেলা পৌনে ১২টায় ঢাকার উদ্দেশে রওনা দিয়ে রাত ১০টায় পৌঁছাতো। এদিকে, ঢাকা থেকে সোমবার ও বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটে ছেড়ে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছাতো সকাল ৭টায়।

১৯৬৫ সালের পর ২০২২ সালের ১ জুন হলদিবাড়ী-চিলাহাটি রুটে ভারত-বাংলাদেশের মধ্যে মিতালী এক্সপ্রেসের যাত্রা শুরু হয়েছিল। ৫৭ বছর পর আবার চালু হওয়া মিতালী এক্সপ্রেসটি সাময়িকভাবে বন্ধ হয়ে গেল।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews