1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

ভারতে ফেরিতে নৌবাহিনীর স্পিডবোটের ধাক্কায় ১৩ জন নিহত

  • বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৬ গননা করুন

একতা ডেস্কঃ ভারতীয় নৌবাহিনীর স্পিডবোট মুম্বাই উপকূলে একটি যাত্রীবাহী ফেরিতে ধাক্কা খেয়ে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। ১৮ ডিসেম্বর, বুধবার বিকালে গেটওয়ে অফ ইন্ডিয়া সংলগ্ন ফেরিঘাট থেকে এলিফ্যান্টা গুহা যাওয়ার সময় আরব সাগরে এ দুর্ঘটনায় পড়ে ওই ফেরিটি। নৌবাহিনীর একজন মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণৰীস জানান, দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে তিনজন নৌবাহিনীর সদস্য রয়েছেন। শতাধিক মানুষকে উদ্ধার করা হয়েছে। অনলাইনে পোস্ট করা ঘটনার ফুটেজে দেখা যাচ্ছে, স্পিডবোটটি ফেরিতে ধাক্কা দেয়ার আগে চক্কর দিচ্ছে। পরে ফেরিটি ডুবে যায়। ভারতীয় নৌ-সেনা বলেছে, ইঞ্জিনে ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। নৌবাহিনীর একটি বিবৃতিতে বলা হয়েছে, ইঞ্জিন পরীক্ষা চলাকালীন একটি নৌবাহিনীর নৌযান নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী ফেরির সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে।

স্বজনহারা পরিবারগুলোকে পাঁচ লাখ রুপি করে আর্থিক সাহায্য দেয়া হবে বলে জানান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, পুলিশ এবং নৌসেনা উভয়ই পৃথকভাবে এই ঘটনার তদন্ত করবে।

বিবিসি সূত্র জানিয়েছে, এলিফ্যান্টা গুহার কাছেই দুর্ঘটনার কবলে পড়ে স্পিডবোটটি। স্থানীয় মাছ ধরার নৌকা, নৌ-সেনা এবং উপকূলরক্ষী বাহিনীর সাহায্যে দুর্ঘটনাগ্রস্ত যানবাহন থেকে যাত্রীদের উদ্ধার করা শুরু হয়।

মুম্বাই শহরের অদূরেই আরব সাগরের বুকে এলিফ্যান্টা দ্বীপে রয়েছে পাহাড় কেটে তৈরি একগুচ্ছ গুহা। প্রত্নতাত্ত্বিক গুরুত্বের জন্য এটি মুম্বাইয়ের অন্যতম জনপ্রিয় পর্যটনস্থলও।

এলিফ্যান্টা গুহা যাওয়ার জন্য লঞ্চ পরিষেবা পাওয়া যায় মুম্বাইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে থেকে। সাধারণ মানুষের পাশাপাশি পর্যটকেরাও এই লঞ্চগুলো ব্যবহার করেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews