1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা মহালছড়িতে মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নগরকান্দায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার

ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে ঝিনাইদহ সীমান্তে আটক ১৫

  • রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১৬৯ গননা করুন

বিশেষ প্রতিনিধিঃ ঝিনাইদহ জেলার মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে নারী-শিশুসহ ১৫ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল ২৪মে, শনিবার রাতে ৫৮ বাংলাদেশ বর্ডার গার্ড সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটককৃতরা হলেন, খুলনার বাটিয়াঘাটা বালিয়াডাঙ্গা গ্রামের মহাসিন শেখের ছেলে শাহজালাল শেখ (২৫), একই জেলার ফুলতলা গারাখোলা গ্রামের সামাদ খাঁর ছেলে আবু যার খাঁ (৩৭), নড়াইল কালিয়া উপজেলার বিষ্ণুপুর গ্রামের সালাম গাজীর ছেলে রাহুল গাজী (২৫) ও একই গ্রামের নজরুল গাজীর ছেলে ইরাই গাজী (৩৭)।

৫৮ বাংলাদেশ বর্ডার গার্ড সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বাঘাডাংগা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৬০/৩৩-আর হতে আনুমানিক ৩০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে হুদাপাড়া গ্রামের বটতলা মোড় হতে নিয়মিত টহল পরিচালনা করে ভারত হতে অবৈধভাবে বাংলাদেশে আগমনকালে ১৫ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। তাদের মধ্যে ৫ জন পুরুষ, ৩ জন নারী ও ৭ জন শিশু রয়েছে।

তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews