1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা মহালছড়িতে মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

ভারত-পাকিস্তান উত্তেজনায় লোকসানে রাফাল নির্মাতা লাভে চীন

  • শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ১৪২ গননা করুন

একতা ডেস্কঃ পাকিস্তানে অপারেশন সিঁদুর অভিযানে ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি প্রকাশ্যে আসার পরই রাফাল নির্মাতা ডাসল্ট অ্যাভিয়েশনের শেয়ারের দাম কমে গেছে। বিপরীতে পাকিস্তান বিমান বাহিনীর (পিএএফ) ব্যবহৃত চীনা জেএফ-১৭ যুদ্ধবিমান নির্মাতা প্রতিষ্ঠান চেংডু অ্যারক্রাফ্ট কর্পোরেশনের (সিএসি) শেয়ারের দাম বাড়তে শুরু করেছে। দ্য এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়েছে, পাকিস্তানের ব্যবহৃত জে-১০ ও জেএফ-১৭ যুদ্ধবিমানের নির্মাতা হলো চেংডু অ্যারক্রাফ্ট কর্পোরেশন।

গতকাল বুধবার শেনজেন স্টক মার্কেটে একদিনেই প্রতিষ্ঠানটির শেয়ারের দাম ১৮ শতাংশ পর্যন্ত বেড়েছে। একইদিন প্যারিস স্টক এক্সচেঞ্জে ডাসল্ট অ্যাভিয়েশনের শেয়ারের দাম ৫ দশমিক ৪০ ইউরো বা ১.৬৪ শতাংশ হ্রাস পেয়েছে। বুধবার গভীর রাতে পাকিস্তানের ছয়টি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এর পাল্টা জবাবে পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে, তারা ভারতের পাঁচটি জঙ্গি বিমান ভূপাতিত করেছে। ভূপাতিত হওয়া বিমানের মধ্যে রয়েছে তিনটি রাফাল, একটি মিগ-২৯, একটি এসইউ-৩০ যুদ্ধবিমান এবং একটি ড্রোন।

পাকিস্তানের দাবি, তারা কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেড সদর দপ্তর এবং একটি তল্লাশি চৌকিও গুঁড়িয়ে দিয়েছে।

এই ঘটনায় দুই দেশের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। পাল্টাপাল্টি হামলায় এখন পর্যন্ত ৪৬ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews