1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা মহালছড়িতে মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

ভারত-পাকিস্তান সংঘাত আমাদের বিষয় নয় জানালো যুক্তরাষ্ট্র

  • শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ১৫৭ গননা করুন

একতা ডেস্কঃ উত্তেজনা চরমে উঠে গেছে দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে। হামলা-পাল্টা হামলায় বড় ধরনের সংঘাতের আশঙ্কা বাড়ছে। এমন প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র জানিয়েছে, ভারত-পাকিস্তান সংঘাতকে তারা ‘নিজেদের বিষয়’ মনে করছে না। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এমন মন্তব্য করেছেন। ৯ মে, শুক্রবার এ খবর দিয়েছে সংবাদমাধ্যম টিআরটি গ্লোবাল। ভ্যান্স বলেন, ওয়াশিংটন চায় ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা প্রশমিত হোক। তবে তিনি স্পষ্ট করে দেন, মূলত এটা আমাদের কোনো বিষয় নয়।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা যা করতে পারি তা হলো, উভয়পক্ষকে শান্ত থাকার জন্য কিছুটা উৎসাহিত করা। তবে আমরা এমন কোনো যুদ্ধে জড়াবো না, যা আমাদের স্বার্থের সঙ্গে সম্পর্কিত নয় এবং যেখানে আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। আন্তর্জাতিক সংঘাতে যুক্তরাষ্ট্রকে জড়ানো উচিত নয়, এমন অবস্থান আগেই জানিয়েছিলেন ভ্যান্স। তিনি বলেন, এই বিষয়ে আমরা সরাসরি কোনো ভূমিকা নিচ্ছি না। তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের প্রতি শান্ত থাকার আহ্বান জানিয়েছিলেন। বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি বলেন, আমি দুই দেশকেই ভালোভাবে চিনি। চাই তারা নিজেদের মধ্যে সমস্যার সমাধান করুক। সংঘাত বন্ধ হোক। আমি যদি কোনোভাবে সহায়তা করতে পারি, অবশ্যই পাশে থাকব।

ট্রাম্প ভারতের ক্ষেপণাস্ত্র হামলাকে ‘লজ্জাজনক’ বলে আখ্যা দেন। তিনি আশা প্রকাশ করেন, পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে এই সংঘাত খুব দ্রুত শেষ হবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews