1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঐতিহাসিক ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসেবে খাগড়াছড়ির মহালছড়িতে এক বর্ণাঢ্য র‍্যালি ও পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শালিখায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত ধ্বংসপ্রাপ্ত দেশকে নতুন করে জাগাতে চাই: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী শালিখায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি ও ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসসহ বিভিন্ন কর্মসূচীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর অংশগ্রহণ শালিখায় ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য সার্বভৌমত্ব র‍্যালি মহালছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

ভারত পার্লামেন্টে হট্টগোল আদানির ঘুষ কেলেঙ্কারিতে অধিবেশন মুলতবি

  • মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ২১৮ গননা করুন

একতা ডেস্কঃ গৌতম আদানির বিরুদ্ধে ঘুষ কেলেঙ্কারির অভিযোগ নিয়ে উত্তেজনা তৈরি হয় ভারতের পার্লামেন্টের শীতকালীন অধিবেশনের প্রথম দিনেই। বিরোধীদের তীব্র প্রতিবাদ ও হট্টগোলের জেরে লোকসভা ও রাজ্যসভার অধিবেশন মুলতবি করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। অভিযোগ উঠেছে, সৌরবিদ্যুৎ প্রকল্পে বরাদ্দ পাওয়ার জন্য আদানি গ্রুপ ভারতীয় কর্মকর্তাদের ঘুষ দিয়েছেন। এই অভিযোগে যুক্তরাষ্ট্রে একটি আদালতে মামলা দায়ের হওয়ার পাশাপাশি গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছে।

বিরোধী দলগুলো কংগ্রেসের নেতৃত্বে এই ইস্যুতে আলোচনা দাবি করে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, “আদানি কেলেঙ্কারি নিয়ে আলোচনা ভারতের বৈশ্বিক ভাবমূর্তির সঙ্গে জড়িত, তাই এটি সরকারের প্রথম অগ্রাধিকার হওয়া উচিত।” উচ্চকক্ষ রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় জানান, তিনি আদানি ইস্যুতে এমপিদের ১৩টি নোটিশ পেয়েছেন। তবে নিয়ম অনুসারে সেগুলো অগ্রহণযোগ্য হওয়ায় আলোচনা অনুমোদন করতে পারেননি। এ নিয়ে শুরু হয় হট্টগোল। পরে রাজ্যসভা ও লোকসভা উভয় কক্ষই বুধবার পর্যন্ত মুলতবি করা হয়।

এদিকে, আদানি গ্রুপের বিরুদ্ধে মামলার প্রভাব পড়েছে শেয়ারবাজারে। ডলার বন্ডের মূল্য এক বছরের মধ্যে সর্বনিমে নেমে এসেছে। বিনিয়োগকারীদের আস্থা কমে যাওয়ায় এবং ব্যাংকগুলোর ঋণ স্থগিত করায় এই দরপতন হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, এই ইস্যুতে ভারতের রাজনীতিতে উত্তেজনা আরও বাড়তে পারে এবং অর্থনৈতিক স্থিতিশীলতায় দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews