1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

ভারত বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্রের তকমা দিতে চায়

  • বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৫ গননা করুন

একতা ডেস্কঃ চলমান দুই দেশের পাল্টাপাল্টি দোষারোপের প্রেক্ষাপটে ভারত বিশ্ব সম্প্রদায়ের কাছে বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে পরিচয় করিয়ে দিতে চায় বলে মনে করে বিএনপি। দলটির নেতারা মনে করেন, বাংলাদেশে ইসকনের কর্মকাণ্ড ও ভারত সরকারের বক্তব্য একই সূত্রে গাঁথা। এটি পরিকল্পিত। ভারতের বক্তব্য ও কর্মকাণ্ড উসকানি দিচ্ছে। তারা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চায়। দেশে এমন পরিস্থিতি তৈরি করতে চায়, যাতে বিশ্বের কাছে বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে তুলে ধরা যায়। এসব ঘটনার সঙ্গে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের ইন্ধন আছে বলেও মনে করেন তারা। গত সোমবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সভায় দলটির নেতাদের পর্যালোচনায় এ বিষয়টি উঠে এসেছে। এদিন এক বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভারতের উত্তর আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে উগ্রবাদীদের আক্রমণের তীব্র নিন্দা জানাচ্ছি। ‘হিন্দু সংগ্রাম সমিতি’ নামের সংগঠনের সদস্যরা সহকারী হাইকমিশন প্রাঙ্গণে যে আক্রমণ করেছে তা পূর্বপরিকল্পিত বলে ধারণা হয়। সহকারী হাইকমিশনের ভেতরে ঢুকে বাংলাদেশের পতাকা নামিয়ে তাতে আগুন দেওয়া এবং ভাঙচুর করা ভিয়েনা কনভেনশনের সুস্পষ্ট বরখেলাপ।

সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারকে নিয়ে ভারতের বক্তব্য ও কর্মকাণ্ডের সমালোচনা করেন দলের নীতিনির্ধারকরা। সম্প্রতি কয়েকটি ঘটনার পর আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তারা। দলের নীতিনির্ধারকরা বলেন, ভারতের আচরণ কূটনীতিক শিষ্টাচারবহির্ভূত। তারা অযাচিতভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে। দুই দেশের মধ্যকার চলমান ঘটনাবলি প্রসঙ্গে জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান আমাদের সময়কে বলেন, দলের অবস্থান গণমাধ্যমে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে। দলের গুরুত্বপূর্ণ আরেকজন নেতা বলেন, স্পর্শকাতর বিষয়ে দলের বিবৃতি বা সংবাদ সম্মেলন দেখে ও বুঝে নিতে হবে দলের অবস্থান। অথবা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বা মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য অথবা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সংবাদ সম্মেলন থেকে দলের অবস্থান বুঝে নিতে হবে।

নাম প্রকাশ না করার শর্তে বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য বলেন, ভারতের অভ্যন্তরে অনেক ঘটনা ঘটে। সেখানে অনেক মুসলিম ধর্মীয় নেতাকে গ্রেপ্তার করা হয়। ভারতের সাম্প্রদায়িক দাঙ্গা মুসলমাদের ওপর অনেক নির্যাতন হয়েছে। কিন্তু বিষয়টি তাদের অভ্যন্তরীণ বিষয় বলে বাংলাদেশ কূটনীতিক শিষ্টাচারের বাইরে গিয়ে কোনো প্রতিক্রিয়া দেখায়নি। তা হলে বাংলাদেশের বিষয়ে হঠাৎ তাদের দৃষ্টিভঙ্গি এতটা পরিবর্তন হলো কেন?

বৈঠক সূত্র জানিয়েছে, ভারতের কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে বিএনপি আজকালের মধ্যে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করবে। এ সময় ভারতের সম্প্রতি ও আগের কর্মকাণ্ডের একটি উকুমেন্টারি দেখানোর কথা রয়েছে। দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমদু টুকু বলেন, ভারত অযাচিতভাবে বাংলাদেশের বিষয়ে হস্তক্ষেপ করছে। এটি কোনোভাবেই প্রতিবেশীসুলভ আচরণ হতে পারে না। ভারতের অভ্যন্তরীণ অনেক সাম্প্রদায়িক ঘটনা ঘটলেও আমরা কূটনীতিক শিষ্টাচার অতিক্রম করিনি। শেখ হাসিনার পতনের পর ভারতের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন দেখা যাচ্ছে। তাদের মাঝে হাসিনাপ্রীতি ব্যাপকভাবে, বাংলাদেশের জনগণের সঙ্গে বন্ধুত্ব তারা চায় না।

১৬ ডিসেম্বর কনসার্ট করবে বিএনপি। বিজয় দিবস উপলক্ষে বিএনপি দেশীয় শিল্পীদের নিয়ে ঢাকায় বড় ধরনের কনসার্টের আয়োজন করবে। অনুষ্ঠানে নতুনত্ব ও জাঁকজমকপূর্ণভাবে করার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিজয় দিবস উপলক্ষে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্যোগে ২১ ডিসেম্বর কনসার্ট করবে। ‘ইকোস অব রেভল্যুশন’ শিরোনামের এই দাতব্য কনসার্টে গাইবেন জনপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। বৈঠকে এই কনসার্টের বিষয়ে ইতিবাচকভাবে আলোচনা হওয়ার পর বিএনপিও একই রকম অনুষ্ঠানের আয়োজন করার সিদ্ধান্ত নেয়। সেখানে দেশীয় শিল্পীরা গান পরিবেশন করবেন বলে জানা গেছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews