1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে নূরে মদিনা হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার বার্ষিক ওয়াজ ও মিলাদ মাহফিল সম্পন্ন শালিখায় পাঁচ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি ও বেহুন্দি জাল পুড়িয়ে ধ্বংস নগরকান্দায় অসুস্থ সাংবাদিক বোরহান আনিস কে পররাষ্ট্র প্রতি মন্ত্রীর পক্ষ থেকে অর্থিক অনুদান প্রদান মহালছড়িতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত শালিখার সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল ‘ক্রসফায়ারে’ হত্যা মামলায় জেলহাজতে মধুমতী নৌকা বাইচ মেলা এবার খাজনামুক্ত, প্রশংসায় নিতাই রায় চৌধুরী শালিখায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ৫৪ তম মৃতুবার্ষিকী স্মরণে ঝিনাইদহে শহীদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পন শালিখায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শালিখায় ৭৪ পিস ইয়াবাসহ আটক ১

ভারত যেকোনো আগ্রাসী পদক্ষেপের জবাব দিতে প্রস্তুত পাকিস্তান

  • মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ২১১ গননা করুন
প্রতীকী ছবি।

একতা ডেস্কঃ ভারত যেকোনো আগ্রাসী পদক্ষেপ নিলে পাকিস্তান তার জবাব দিতে প্রস্তুত আছে বলে হুশয়ারি দেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। গতকাল সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে নিয়ন্ত্রণরেখায় (এলওসি) চার দিন ধরে গোলাগুলি চলছে। একে অপরের বিরুদ্ধে উসকানির অভিযোগ তুলছে দেশ দুটি।

খাজা আসিফ বলেন, আমরা আমাদের বাহিনীকে আরও শক্তিশালী করেছি। কারণ, এখন এটি (সম্ভাব্য হামলা) অত্যাসন্ন হয়ে উঠেছে। তাই এমন পরিস্থিতিতে কিছু কৌশলগত সিদ্ধান্ত নিতে হয়। আর সে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশটির সরকারকে সামরিক বাহিনী একটি সম্ভাব্য ভারতীয় হামলার বিষয়ে সতর্ক করেছে। তবে কী কারণে একটি হামলা অত্যাসন্ন বলে মনে করছেন, তা জানাননি খাজা আসিফ। ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর ভারতের আগ্রাসী অবস্থানের পরিপ্রেক্ষিতে খাজা আসিফ এ মন্তব্য করেছেন।

২২ এপ্রিল পেহেলগামে প্রাণঘাতী হামলার ঘটনা ঘটে। এতে ২৬ জন পর্যটক নিহত হয়েছেন। এর মধ্যে দুজন বিদেশি পর্যটকও আছে। হামলায় আহত হয়েছেন অনেকে। এর পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা অব্যাহতভাবে বাড়ছে। পেহেলগামে হামলার পরপরই ভারত দাবি করে, সন্দেহভাজনদের মধ্যে দুজন পাকিস্তানের নাগরিক। যদিও দেশটি এ দাবির পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেনি। ইসলামাবাদ এ অভিযোগ সরাসরি অস্বীকার করেছে এবং হামলার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে।

মিডিয়ার সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, পাকিস্তান সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। ‘আমাদের অস্তিত্বের ওপর সরাসরি হুমকি এলে তবেই কেবল পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে। পরে সামা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, মানসিকভাবে প্রস্তুত থাকা উচিত। কারণ, দ্রুতই যুদ্ধ শুরু হতে পারে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, আগামী এক, দুই, তিন বা চার দিনের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার ‘পরিষ্কার আশঙ্কা’ রয়েছে।

পরে তাঁকে এ মন্তব্যের ব্যাখ্যা দিতে হয়। জিও নিউজকে তিনি বলেন, ‘তারা (চ্যানেল) আমাকে জিজ্ঞাসা করেছিল, যুদ্ধের আশঙ্কা কতটুকু। আমি বলেছি, আগামী দুই-তিন দিন খুব গুরুত্বপূর্ণ। যদি কিছু ঘটে, তবে আগামী দুই থেকে চার দিনের মধ্যেই ঘটবে… অন্যথায় তাৎক্ষণিক বিপদ কেটে যাবে। তাঁর বক্তব্য যেন এমনভাবে না ব্যাখ্যা করা হয় যে যুদ্ধ অবশ্যই দু-তিন দিনের মধ্যেই শুরু হবে। তিনি কেবল বলেছেন, আগামী দিনগুলো খুবই গুরুত্বপূর্ণ।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews