1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে বৈসাবি মেলার সমাপনী দিনে জোন অধিনায়কের সম্প্রীতির বার্তা ও আর্থিক উপহার প্রদান মহালছড়িতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ শুরু হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত মহালছড়িতে ১৪৩৩ বাংলা নববর্ষ (বৈশাখী) উপলক্ষে পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত নগরকান্দা ও সালথায় বাংলা বর্ষ বরণ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে ১৪৩৩ বঙ্গাব্দের নববর্ষ বরণ মহালছড়িতে ঐতিহ্যবাহী মাতাই পুখরী তীর্থ মেলা ১৪৩৩ বাংলা যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নগরকান্দা প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত, বাগেরহাট মোংলা ও সুন্দরবনে দুইদিন শালিখায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত পাহাড়ের ঐতিহ্যবাহী ফুলবিঝুর মধ্যে দিয়ে মহালছড়িতে তিন দিন ব্যাপি বিজু, সাংগ্রাই ও বৈসু’র আনুষ্ঠানিকতা শুরু

ভারত সিলেট সীমান্ত দিয়ে আরও ৭০ জনকে ঠেলে দিলো

  • বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ১০৪ গননা করুন
প্রতীকী ছবি

একতা ডেস্কঃ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে অন্তত ৭০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে। ১২ জুন, বৃহস্পতিবার ভোররাতে এসব মানুষকে বাংলাদেশ সীমান্তে ঠেলে পাঠানো হয় বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হক জানান, পুশইনকৃত ব্যক্তিরা মূলত লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার বাসিন্দা।

বিজিবির তথ্যমতে, তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে সেখানে বসবাস করছিলেন। সিলেটের জৈন্তাপুর উপজেলার মোকামপুঞ্জি সীমান্ত দিয়ে ১৭ জনকে আটক করে শ্রীপুর বিওপি। এদের মধ্যে চারজন নারী, চারজন পুরুষ ও নয়জন শিশু রয়েছে। একই উপজেলার মিনাটিলা সীমান্তে ভোর ৫টার দিকে পুশইনের ঘটনায় আরও ২৩ জনকে আটক করে মিনাটিলা বিওপি। এর মধ্যে সাতজন নারী এবং সাত শিশু রয়েছে। তারা সবাই কুড়িগ্রামের বাসিন্দা।

কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্ত দিয়ে প্রবেশকালে ১৩ জনকে আটক করা হয়। এদের মধ্যে ছয় শিশু, তিন নারী ও চারজন পুরুষ রয়েছেন। সুনামগঞ্জ জেলার ছনবাড়ি সীমান্ত দিয়ে চারটি পরিবার থেকে মোট ১৭ জনকে আটক করে বিজিবি। তাদের মধ্যে পাঁচজন পুরুষ, চারজন নারী ও আটজন শিশু। সবাই লালমনিরহাট জেলার বাসিন্দা।

লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক বলেন, সীমান্তে অনুপ্রবেশ রোধে ৪৮ বিজিবির আওতাধীন এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। আটককৃতদের আইনানুগ ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews