1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

ভারী বর্ষণ ও শিলাবৃষ্টির পূর্বাভাস সৌদি আরবে

  • রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ২৩৮ গননা করুন

একতা ডেস্ক: সৌদিতে আগামী সোমবার পর্যন্ত ভারী বর্ষণ ও শিলাবৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে দেশটির বেসামরিক প্রতিরক্ষা মহাপরিদপ্তর (ডিজিসিডি)। ২ নভেম্বর, শনিবার দেওয়া সর্বশেষ আপডেটে সাধারণ মানুষকে বৃষ্টির সময় নিরাপদে থাকার পরামর্শ দিয়েছে সংস্থাটি। এছাড়া আকস্মিক বন্যা হতে পারে এমন অঞ্চল- বিশেষ করে নিমাঞ্চলীয় উপত্যকা থেকে সবাইকে দূরে থাকার আহ্বান জানিয়েছে তারা। সংস্থাটির কর্মকর্তারা বলেছেন, বৃষ্টি ও বাতাসের কারণে কোথাও কোথাও দৃশ্যমানতা হ্রাস পেতে পারে। দেশের অন্যান্য অঞ্চলের মতো রাজধানী রিয়াদেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজধানী ও আশপাশের অঞ্চলে পুরো সপ্তাহব্যাপী হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মদিনা, হাইল, আল কাসিম, তাবুক, আল জাওয়াফ এবং উত্তরাঞ্চলীয় সীমান্ত এলাকাতেও ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টির সময় উপত্যকার আশপাশ দিয়ে চলাচল না করতে

সাধারণ মানুষকে অনুরোধ করা হয়েছে। এছাড়া আবহাওয়ার নির্দেশনা মানতেও সাধারণ মানুষকে আহ্বান জানানো হয়েছে। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের মরুর দেশগুলোতে গত কয়েক বছর ধরে অস্বাভাবিক বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে। কয়েকদিন আগে সৌদিতে আকস্মিক বন্যা দেখা দেয়। এতে অনেক। পাড়ি ভাসিয়ে নিয়ে যেতে দেখা যায়।

তথ্যসূত্রঃ বাংলাদেশ প্রতিদিন

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews