1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা

ভাস্কর মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন

  • বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ১৭৫ গননা করুন
প্রতীকী ছবি।

একতা ডেস্কঃ ভাস্কর ও চিত্রশিল্পী মানিকগঞ্জের মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়েছে। তিনি অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিদের আসামি করে সদর থানায় মামলাটি দায়ের করেছেন। বুধবার রাতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বিষয়টি নিশ্চিত করেন।

গত মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া এলাকায় অবস্থিত মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন লাগানো হয়। আগুনে বাড়ির একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়। মানবেন্দ্র ঘোষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সাবেক শিক্ষার্থী এবং এবারের বাংলা নববর্ষ (পয়লা বৈশাখ) উদযাপনের জন্য তৈরি মোটিফগুলোর সঙ্গে যুক্ত ছিলেন। মানবেন্দ্র ঘোষ জানান, নববর্ষের বাঘের মোটিফ তৈরি করায় সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে হুমকি দেওয়া হচ্ছিল। তিনি বলেন, পয়লা বৈশাখের আগের দিন থেকেই আমাকে ফেসবুকে হুমকি দেওয়া হচ্ছিল।

তারা বলছিল, শেখ হাসিনার মুখাবয়ব বানানো হয়েছে, যদিও আমি সেটি করিনি। ফেইসবুকে আসা এসব হুমকির বিষয়ে তিনি মঙ্গলবার সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। তার কয়েক ঘণ্টা পরই ঘটে অগ্নিসংযোগের ঘটনা।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews