1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে বৈসাবি মেলার সমাপনী দিনে জোন অধিনায়কের সম্প্রীতির বার্তা ও আর্থিক উপহার প্রদান মহালছড়িতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ শুরু হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত মহালছড়িতে ১৪৩৩ বাংলা নববর্ষ (বৈশাখী) উপলক্ষে পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত নগরকান্দা ও সালথায় বাংলা বর্ষ বরণ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে ১৪৩৩ বঙ্গাব্দের নববর্ষ বরণ মহালছড়িতে ঐতিহ্যবাহী মাতাই পুখরী তীর্থ মেলা ১৪৩৩ বাংলা যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নগরকান্দা প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত, বাগেরহাট মোংলা ও সুন্দরবনে দুইদিন শালিখায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত পাহাড়ের ঐতিহ্যবাহী ফুলবিঝুর মধ্যে দিয়ে মহালছড়িতে তিন দিন ব্যাপি বিজু, সাংগ্রাই ও বৈসু’র আনুষ্ঠানিকতা শুরু

মধ্য ইসরায়েলে সরাসরি আঘাত হানল ইরানি ক্ষেপণাস্ত্র

  • শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ১১২ গননা করুন

একতা ডেস্কঃ ইরানের ক্ষেপণাস্ত্র মধ্য ইসরায়েলে সরাসরি আঘাত হেনেছে। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। এর মধ্যে এ ঘটনায় অন্তত

দু’জন নিহত ও ১৯ জন আহত হয়েছে বলে ইসরায়েলি সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে। ইসরায়েলের জরুরি পরিষেবার মুখপাত্র চ্যানেল ১২ নিউজকে জানিয়েছেন, শনিবার সকালে মধ্য ইসরায়েলের আবাসিক ভবনগুলোতে ইরানের সরাসরি ক্ষেপণাস্ত্রের আঘাতে দু’জন নিহত এবং ১৯ জন আহত হয়েছেন।

তিনি জানান, আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। আহত সবাইকে শামির মেডিকেল সেন্টার এবং উলফসন মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে কাজ করছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলিদের নিরাপদ এলাকায় চলে যেতে নির্দেশনা দেওয়া হয়েছে।

চিকিৎসকদের বরাত দিয়ে টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, শনিবার স্থানীয় সময় ভোরে মধ্য ইসরায়েলে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকজন আহত এবং অনেক বাড়িঘর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ জানিয়েছে, মধ্য ইসরায়েলে ক্ষেপণাস্ত্রের আঘাতে দু’জন ভবনে আটকা পড়েছেন।

এ ঘটনায় অন্তত ১৪ জন আহত হয়েছেন। এখন পর্যন্ত পাঁচ দফা ইরানি হামলায় ইসরায়েলে অন্তত তিনজন নিহত ও ৭০ জন আহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ।

ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ইরানের সর্বশেষ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর বেসামরিক নাগরিকরা বোমা আশ্রয়কেন্দ্র ছেড়ে যেতে পারেন। তবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের আশ্রয়কেন্দ্রে কাছাকাছি থাকতে হবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews