একতা ডেস্কঃ বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী পাঠানো প্রসঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন কংগ্রেস এমপি ও ভারতের প্রভাবশালী রাজনীতিবিদ শশী থারুর। তিনি বলেছেন, ‘মমতা বন্দোপাধ্যায় শান্তিরক্ষা বাহিনীর ভূমিকা বোঝেন কি না তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাতকারে শশী থারুর বলেন, ‘কোনো দেশের ভেতর শান্তিরক্ষী পাঠানোর ঘটনা খুবই বিরল, শুধুমাত্র সেই দেশের সরকার যদি অনুরোধ করে তবেই জাতিসংঘ এই পদক্ষেপ নিতে পারে।’ তিনি বলেন, আমি নিশ্চিত নই যে তিনি (মমতা) জাতিসংঘ শান্তিরক্ষীদের ভূমিকা পুরোপুরি বোঝেন কিনা। আমি অনেক বছর ধরে
জাতিসংঘ শান্তিরক্ষায় কাজ করেছি। আমি বলতে পারি, কোনো দেশের অনুরোধ ছাড়া জাতিসংঘ শান্তিরক্ষীদের খুব কম ক্ষেত্রে ওই দেশে পাঠানো যায়। থারুর আরও বলেন, যখন একটি দেশ সম্পূর্ণভাবে ভেঙে পড়ে, তখনই শান্তিরক্ষীদের পাঠানো হয়। তাও ওই দেশের সরকারকে অনুরোধ করতে হবে। তবে আমি পুরোপুরি একমত যে সেখানে (বাংলাদেশ) কী ঘটছে, তার ওপর নজর রাখতে হবে।

Leave a Reply