1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

ময়ুখ রঞ্জন ঘোষের বাড়িতে আগুন গাড়ি দুর্ঘটনায় মৃত্যু তার

  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ২০২ গননা করুন

একতা ডেস্কঃ রিপাবলিকান টিভির সাংবাদিক ময়ুখ রঞ্জন ঘোষের রিমেম্বারিং মোড আসলে কী বলছে? সম্প্রতি ফেইজবুক কর্তৃপক্ষ কলকাতার রিপাবলিক বাংলা চ্যানেলের সাংবাদিক ময়ুখ রঞ্জন ঘোষ এর ফেসবুক আইডিতে রিমেম্বারিং মোড ঝুলিয়ে দিয়েছে। সাধারণত কোনো পাবলিক ফিগারের মৃত্যুর পরেই ফেসবুক এই মোড দিয়ে থাকে। তবে কি আসলেই সাংবাদিক ময়ুখ রঞ্জন ঘোষ মারা গেলেন।

ভারতের পশ্চিমবঙ্গের সাংবাদিক ময়ুখ রঞ্জন ঘোষের সংবাদ উপস্থাপনার ধরন নিয়ে বাংলাদেশ তথা ভারতেও তিনি বিতর্ক সৃষ্টি করেন যথেষ্ট। অনেক দর্শক তার উচ্চকণ্ঠ এবং অঙ্গভঙ্গিকে “মলম বিক্রেতা কিংবা “জোকার”-এর সঙ্গে তুলনা করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার উপস্থাপনাকে অতিরঞ্জিত এবং নাটকীয় বলে সমালোচনাও হয় অহরহ। যদিও অনেকে মনে করেন এটি কেবল মাত্র টিআরপি বাড়ানোর কৌশল। কিন্তু এই লক্ষঝম্প প্রকৃত সাংবাদিকতার মানকে ক্ষুণ্ণ করে।

সম্প্রতি বাংলাদেশ নিয়েও একের পর এক মিথ্যা তথ্য ছড়িয়ে যাচ্ছেন ময়ুখ। সর্বশেষ বাংলাদেশের চট্টগ্রাম ইস্যুতে কথা বলে তুমুল সমালোচনার মুখে পড়েন তিনি। যাই হোক এবার আসা যাক আসল ঘটনায়। কলকাতায় রাতে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে সাংবাদিক সোহম মল্লিকের। একই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিন্দিত সাংবাদিক ময়ুখ রঞ্জন ঘোষ। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএম হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন। মাথায় গুরুতর আঘাত পেয়েছেন তিনি। চিকিৎসকরা আশঙ্কা করছেন ময়ুখের একটি চোখ স্থায়ীভাবে নষ্ট হতে পারে।

রাতে তারা তাদের এক বন্ধুর বাড়িতে যান এবং সেখান থেকে রাত তিনটার দিকে ফিরছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, তারা যাদবপুরের দিক থেকে বাইকে করে ফিরছিলেন। প্রিন্স আনোয়ার শাহ রোডে লর্ডস মোড়ের কাছে একটি বাম্পার পার হওয়ার সময় সোহম বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ঠিক তখন বাইকটি একটি গাছে ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে যায় এবং দুজনেই মাটিতে ছিটকে পড়েন। দুর্ঘটনার পরপরই একটি ফুড ডেলিভারি অ্যাপের কর্মীরা ঘটনাস্থল থেকে তাদের হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা সোহমকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে গুরুতর আহত ময়ুখকে তৎক্ষণাৎ এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়।

দুর্ঘটনার পরবর্তীতে ময়ুখ এর মুখ থেকে জানা যায় যে দুর্ঘটনার সময় বাইকের চাকা পিছলে যায় এবং তা গাছে ধাক্কা খায় এরপরের ঘটনা তার মনে নেই। সোহম এবং ময়ুখ সাংবাদিক মহলে সুপরিচিত ছিলেন। দুজনেই সদ্য নতুন চাকরিতে যোগ দিয়েছিলেন। এই ঘটনাকে সাইবার যোদ্ধারা বার বার রিপোর্ট করে ফেসবুকের দৃষ্টি আকর্ষন করে। এবার সত্যি সত্যি মারা গেলেন ময়ুখ রঞ্জন ঘোষ। ২৫ ডিসেম্বর ২০২৪ ময়ুখের ফেসবুক আইডি এখনো রিমেম্বারিং দেখায়। যেটাকে নেটিজেনরা বলছেন নেট দুনিয়ায় মৃত্যু হলো ময়ুখের।

রিমেম্বারিং এর পাশাপাশি সম্প্রতি ময়ুখের আরো একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। যেখানে ময়ুখের দূর্ঘটনার ছবি শেয়ার করে বলা হয় আর চেঁচাতে পারবেন না ময়ুখ। এদিকে কলকাতায় বিক্ষুদ্ধ জনতা তার বাড়িতে আগুন দিয়েছে বলে স্থানীয় গণমাধ্যম।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews