1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

ময়ূখ রঞ্জন ঘোষ জয়ের বন্ধু

  • শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ২৭০ গননা করুন

একতা ডেস্কঃ বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতীয় অনেক গণমাধ্যম বাংলাদেশ নিয়ে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। এর মধ্যে রিপাবলিক টিভি বাংলা অন্যতম। সংবাদ উপস্থাপনের নাটকীয় ধরনের কারণে সংবাদমাধ্যমটির উপস্থাপক ময়ুখ রঞ্জন ঘোষের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই বাংলাদেশের নেটিজেন কর্তৃক সমালোচিত হন। সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সাথে ময়ুখ রঞ্জন ঘোষের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি ফলকের সামনে অবস্থানরত ছবিটির ক্যাপশনে লেখা, রিপাবলিক টিভির ময়ুখ রঞ্জন ঘোষ জয়ের বন্ধু। গুজব লীগের গোমর ফাঁস’।

Duniya নামক একটি ফেসবুক পেজে ১ ডিসেম্বর পোস্টকৃত ছবিটি সবচেয়ে ভাইরাল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল পোস্টটি ২ ডিসেম্বর রাত ৮ টা পর্যন্ত ১৯ হাজার রিঅ্যাকশন পড়ে এবং সাড়ে আট হাজারের বেশি শেয়ার করা হয়। এছাড়া ছবিটিতে দুই হাজারেরও বেশি কমেন্ট পড়ে। কমেন্টে অনেক ফেসবুক অ্যাকাউন্ট থেকে ছবিটিকে এডিট বলে দাবি করা হয়। আবার কেউ কেউ কমেন্ট করেছেন, বন্ধু তো হবেই, তাতে আমাদের অবাক হওয়ার কিছু নাই। রক্তের টান বলে কথা!। ইকবাল হোসাইন (Iqbal Hossain) নামে অ্যাকাউন্ট কমেন্টে লিখেছে, ‘এই জন্যেই তো রঞ্জন ঘোষ এত ফটর ফটর করে।’ ভাইরাল ছবিটি রিভার্স ইমেজ সার্চ করে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতের এক্স অ্যাকাউন্টে এমন একটি ছবি পাওয়া যায়। এর সঙ্গে সজীব-ময়ুখের ছবির পেছনের অংশে শেখ মুজিবুর রহমানের স্মৃতিফলক, দেয়াল এবং পরিধানরত শার্টের একই সাদৃশ্য লক্ষ্য করা যায়।

আলোচিত ছবিটি ২০২৩ সালের ১ জুলাই পোস্ট করা হয়। পোস্টের ক্যাপশন থেকে জানা যায়, সেদিন তিনি সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে সাক্ষাত করেন। সাক্ষাতে তাঁরা ঢাকা-১৭ সংসদীয় আসন ও জাতীয় সংসদ নির্বাচন এবং আন্তর্জাতিক রাজনীতি নিয়ে আলোচনা করেন। তাই, ফ্যাক্টচেক বলছে জয়ের সাথে ময়ুখরঞ্জনের এই ছবিটির কোনো সত্যতা নেই।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews