ছানোয়ার হোসেন, মহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় র্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে ২২ মে আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবস ২০২৫ পালিত হয়েছে।
২২ মে, বৃহস্পতিবার আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস (IDB) উদযাপন উপলক্ষে উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি স্থানীয় সড়ক প্রদিক্ষণ করে উপজেলা সম্মেলন কক্ষের সামনে গিয়ে শেষে আলোচনা সভার আয়োজন করা হয়।

ক্লাইমেট রেসিলিয়েন্স-করলিয়া প্রজেক্টের কর্মকর্তা সবিনয় চাকমার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি দীপক সেন প্রমূখ।
অনুষ্ঠানটি আয়োজন করে খাগড়াছড়ি জেলা পরিষদ। এ আয়োজনে সহযোগিতা করে ERRD-CHT, যা মোচতা ও ইউএনডিপি’র একটি প্রকল্প। কানাডা সরকারের সহায়তায় আয়োজিত এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল জীববৈচিত্র্য সংরক্ষণ এবং প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মানুষের স্থিতিশীল সহাবস্থানের উপর গুরুত্বারোপ।
র্যালিতে স্থানীয় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, পুলিশ সদস্য, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। আলোচনা সভায় বক্তারা বলেন, প্রকৃতিকে আমরা নিজেরাই নিজের হাতে ধ্বংস করছি যা আমাদের জন জীবনে দুর্ভোগের কারণ। আমাদের সকলকে এ ব্যাপারে সচেতন হতে হবে।
Leave a Reply