1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শালিখায় ৭৪ পিস ইয়াবাসহ আটক ১ শালিখায় জমি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই খুন মহালছড়িতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচে ফিউচার ভাইসের জয় মহালছড়ি জোনের উদ্যোগে মতবিনিময় সমন্বয় সভা অনুষ্ঠিত মহালছড়ির মাইসছড়িতে গৃহবধুর মরদেহ উদ্ধার, মেয়ের পরিবারের দাবী হত্যা নগরকান্দায় পাঁচ গ্রাম নিয়ে গঠিত ময়ালের পরিচালকের দায়িত্ব পেলেন সাইফুজ্জামান বিপ্লব ফকির সাজেক সড়ক সচল ও স্বাভাবিক পরিস্থিতি ফেরাতে খাগড়াছড়িতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত মহালছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত যুবদল নেতা সাকের হোসেন হত্যার বিচারের দাবিতে শালিখায় বিক্ষোভ

মহালছড়িতে ইমাম আ’লা হযরত(রহঃ) স্মৃতি নলেজ কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

  • শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ৯৭ গননা করুন

ছানোয়ার হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়ির মহালছড়িতে ১০ অক্টোবর ২০২৬, শনিবার ইমাম আলা হযরত(রহঃ) স্মৃতি নলেজ কুইজ প্রতিযোগিতা-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুর ২টায় মহালছড়ি উপজেলা সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইমাম আ’লা হযরত(রহঃ) স্মৃতি নলেজ কুইজ আয়োজক কমিটির আহ্বায়ক মাওলানা মুহাম্মদ বোরহান উদ্দিন ছিদ্দিকী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশ, মহালছড়ি শাখার সভাপতি মুহাম্মদ আলী, মহালছড়ি উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল ছাত্তার মেম্বার এবং মহালছড়ি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ আবুল কাশেম।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের মেধা, মনন ও জ্ঞান বিকাশে এ ধরনের কুইজ প্রতিযোগিতার গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি সাধারণ জ্ঞান, নৈতিক শিক্ষা ও ধর্মীয় মূল্যবোধ অর্জনে আগ্রহী করে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের সুস্থ প্রতিযোগিতার মানসিকতা তৈরি এবং ভবিষ্যতে যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করে।

অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় আয়োজক কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি ইমাম আ’লা হযরত(রহঃ) স্মৃতি নলেজ কুইজ আয়োজক কমিটি, মহালছড়ি উপজেলার উদ্যোগে আয়োজন করা হয়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews