1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মা ও শিশুর নিরাপদ স্বাস্থ্যসেবায় সেনা জোনের ধাত্রীবিদ্যা প্রশিক্ষণ সম্পন্ন চরভদ্রাসনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে শিশুদের অপুষ্টি শনাক্তকরণ ও মাতৃস্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ শালিখায় অবৈধভাবে সার মজুদের দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা শালিখায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে উদ্বোধন হলো সম্প্রীতি কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ মহালছড়িতে বিদ্যুতের তার ছিঁড়ে গোয়ালঘরে আগুন, বিদ্যুৎস্পৃষ্টে ৩ গরুর মৃত্যু নগরকান্দায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে র‍্যালীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সার কারসাজিতে কঠোর হুঁশিয়ারি নিতাই রায় চৌধুরীর মহালছড়িতে জন্মাষ্টমীর মঙ্গল শোভাযাত্রা! সেনা জোনের সার্বিক সহায়তা

মহালছড়িতে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে কুইজ প্রতিযোগিতা সম্পন্ন

  • শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ৮৮ গননা করুন

ছানোয়ার হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধিঃ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে মহালছড়িতে অত্যন্ত উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে সাধারণ জ্ঞান (কুইজ) প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মহান রাব্বুল আলামিনের প্রিয় হাবিব মহানবী হজরত মুহাম্মদ (সাঃ)-এর ১৫০১তম জন্মবার্ষিকী তথা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে ইমাম আ’লা হযরত (রহঃ)- এর স্মরণ কমিটি এই চমৎকার আয়োজনের উদ্যোগ গ্রহণ করে।

শুক্রবার (২৮ আগস্ট ২০২৬) উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২০০ জন ছাত্রছাত্রীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মহালছড়ি ইসলামী দাখিল মাদ্রাসায় এই প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হয়। শিক্ষার্থীদের মাঝে ইসলামি ইতিহাস, ঐতিহ্য ও সাধারণ জ্ঞান চর্চায় আগ্রহ বাড়াতে আয়োজিত এ কুইজ প্রতিযোগিতাটি স্থানীয় মহলে বেশ প্রশংসিত হয়েছে।

প্রতিযোগিতা চলাকালীন মহালছড়ি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ বোরহান উদ্দিন বিভিন্ন পরীক্ষার কক্ষ পরিদর্শন করেন। এ সময় তিনি পরীক্ষার্থীদের খোঁজখবর নেন এবং সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews