1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ৫৪ তম মৃতুবার্ষিকী স্মরণে ঝিনাইদহে শহীদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পন শালিখায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শালিখায় ৭৪ পিস ইয়াবাসহ আটক ১ শালিখায় জমি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই খুন মহালছড়িতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচে ফিউচার ভাইসের জয় মহালছড়ি জোনের উদ্যোগে মতবিনিময় সমন্বয় সভা অনুষ্ঠিত মহালছড়ির মাইসছড়িতে গৃহবধুর মরদেহ উদ্ধার, মেয়ের পরিবারের দাবী হত্যা নগরকান্দায় পাঁচ গ্রাম নিয়ে গঠিত ময়ালের পরিচালকের দায়িত্ব পেলেন সাইফুজ্জামান বিপ্লব ফকির সাজেক সড়ক সচল ও স্বাভাবিক পরিস্থিতি ফেরাতে খাগড়াছড়িতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

মহালছড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত

  • মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২৪ গননা করুন

ছানোয়ার হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়ির মহালছড়িতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ ২০২৬ উপলক্ষে গণনাকারী ও সুপারভাইজারদের তিন দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) মহালছড়ি উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা মৎস্য কর্মকর্তা প্রবীণ চাকমা, মহালছড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মানিক রঞ্জন খীসা, মহালছড়ি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ছানোয়ার হোসেন এবং মুবাছড়ি ইউনিয়ন পরিষদের প্রতিনিধি।

প্রশিক্ষণের সভাপতিত্ব করেন মধুলিনা মৌ দত্ত, পরিসংখ্যান কর্মকর্তা, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।

প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রধান কার্যালয়, ঢাকার মোঃ শফিকুল ইসলাম শাওন ও মোঃ শহিদুল শেখ এবং মহালছড়ি উপজেলার জুনিয়র পরিসংখ্যান সহকারী মোঃ তরিকুল ইসলাম।

তিন দিনব্যাপী প্রশিক্ষণে মহালছড়ি উপজেলার ৫৭ জন গণনাকারী ও ৫ জন সুপারভাইজার অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহের পদ্ধতি, গণনা কার্যক্রম পরিচালনা এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ সরকারের এই ক্ষুদ্র নৃ- গোষ্ঠী জরিপ ২০২৬ যেন আপনাদের মাধ্যমে সফল ভাবে সম্পন্ন হয় এ সফলতা আপনাদের জন্য কামনা করি।

প্রশিক্ষণ শেষে আগামী ১ অক্টোবর থেকে ২৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত মহালছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপের গণনা কার্যক্রম পরিচালিত হবে বলে সংশ্লিষ্টরা জানান।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, পরিকল্পনা মন্ত্রণালয়ের আওতায় এ জরিপ পরিচালিত হচ্ছে। জরিপের মাধ্যমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনগোষ্ঠীর বিভিন্ন আর্থ-সামাজিক ও জনমিতিক তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করা হবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews