ছানোয়ার হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় চেঙ্গি নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বুধবার(২১ অক্টোবর ২০২৬) বিকেলে উপজেলার মহালছড়ি শ্রী শ্রী দক্ষিণা কালিমন্দির ও মাইসছড়ি শ্রী শ্রী জগন্নাথ মন্দিরের প্রতিমা চেঙ্গি নদীতে বিসর্জন দেওয়া হয়।

এ সময় ঢাক-ঢোলের বাদ্য, উলুধ্বনি ও ভক্তদের অংশগ্রহণে নদীর তীরে সৃষ্টি হয় আবেগঘন পরিবেশ। প্রতিমা বিসর্জনকে ঘিরে নদীর তীর ও সেতুতে উৎসুক মানুষের ভিড় দেখা যায়। আনন্দ-উৎসবের পাশাপাশি দেবী দুর্গাকে বিদায় জানাতে ভক্তদের মধ্যে ছিল আবেগ ও বিষাদের অনুভূতি।
পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে জানানো হয়, মহালছড়ি শ্রী শ্রী দক্ষিণা কালিমন্দির ও মাইসছড়ি শ্রী শ্রী জগন্নাথ মন্দিরের প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এ বছরের শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি হয়েছে।
উৎসবকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হবে-এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।
Leave a Reply