ছানোয়ার হোসেন, মহলছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ খাগড়াছড়ি জেলার মহলছড়ি উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২৫। দিবসটি উপলক্ষে ১ মে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০:৩০ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত) সুজন চন্দ্র রায়।

আলোচনায় বক্তারা বলেন, মে দিবস কেবল একটি স্মরণ নয়। এটি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের প্রতীক। দেশের অর্থনৈতিক অগ্রগতির পেছনে রয়েছে শ্রমিকদের অক্লান্ত পরিশ্রম। পাশাপাশি, পেশাগত সুরক্ষা ও স্বাস্থ্যবিধি মেনে চলার ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, গণমাধ্যম কর্মীসহ শ্রমজীবী মানুষ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Leave a Reply