1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শালিখায় ৭৪ পিস ইয়াবাসহ আটক ১ শালিখায় জমি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই খুন মহালছড়িতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচে ফিউচার ভাইসের জয় মহালছড়ি জোনের উদ্যোগে মতবিনিময় সমন্বয় সভা অনুষ্ঠিত মহালছড়ির মাইসছড়িতে গৃহবধুর মরদেহ উদ্ধার, মেয়ের পরিবারের দাবী হত্যা নগরকান্দায় পাঁচ গ্রাম নিয়ে গঠিত ময়ালের পরিচালকের দায়িত্ব পেলেন সাইফুজ্জামান বিপ্লব ফকির সাজেক সড়ক সচল ও স্বাভাবিক পরিস্থিতি ফেরাতে খাগড়াছড়িতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত মহালছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত যুবদল নেতা সাকের হোসেন হত্যার বিচারের দাবিতে শালিখায় বিক্ষোভ

মহালছড়িতে মাছের উৎপাদন বৃদ্ধিতে জলাশয়ে পোনা অবমুক্ত, চাষিদের মাঝে হস্তান্তর

  • সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৯৩ গননা করুন

ছানোয়ার হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধিঃ ‘আমিষেই মুক্তি, আমিষেই শক্তি’ প্রতিপাদ্যে খাগড়াছড়ির মহালছড়িতে ২০২৬-২০২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় সরকারি-বেসরকারি প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(১২ অক্টোবর ২০২৬) বিকেল ৩টায় মহালছড়ি উপজেলা চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার(অ.দা.) মিসকাতুল তামান্না, উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক, মহালছড়ি প্রেসক্লাবের সভাপতি দীপক সেন এবং উপজেলা মৎস্য কর্মকর্তা প্রবীণ চন্দ্র চাকমা সহ মৎসচাষী, স্থানীয় প্রতিনিধি ও সাংবাদিকগণ।

কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় মৎস্যচাষিদের মাঝে মাছের পোনা হস্তান্তর করা হয়। পরে উপজেলার জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেন উপস্থিত অতিথিরা। এ ধরনের উদ্যোগের মাধ্যমে জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি, স্থানীয় মৎস্যসম্পদের উন্নয়ন এবং সাধারণ মানুষের জন্য প্রাণিজ আমিষের সহজলভ্যতা নিশ্চিত করার প্রত্যাশা করা হচ্ছে। পাশাপাশি মাছ চাষে স্থানীয় মৎস্যচাষিদের উৎসাহিত করা এবং জলজ সম্পদের সুষ্ঠু ব্যবহারে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews