1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ৫৪ তম মৃতুবার্ষিকী স্মরণে ঝিনাইদহে শহীদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পন শালিখায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শালিখায় ৭৪ পিস ইয়াবাসহ আটক ১ শালিখায় জমি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই খুন মহালছড়িতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচে ফিউচার ভাইসের জয় মহালছড়ি জোনের উদ্যোগে মতবিনিময় সমন্বয় সভা অনুষ্ঠিত মহালছড়ির মাইসছড়িতে গৃহবধুর মরদেহ উদ্ধার, মেয়ের পরিবারের দাবী হত্যা নগরকান্দায় পাঁচ গ্রাম নিয়ে গঠিত ময়ালের পরিচালকের দায়িত্ব পেলেন সাইফুজ্জামান বিপ্লব ফকির সাজেক সড়ক সচল ও স্বাভাবিক পরিস্থিতি ফেরাতে খাগড়াছড়িতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

মহালছড়ির দুর্গম পাহাড়ে সেনাজোনের মেডিকেল ক্যাম্প

  • বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২৩ গননা করুন

ছানোয়ার হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধিঃ সড়ক নেই, নেই কোনো যানবাহন। দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিয়ে স্থানীয়দের বাড়িতে পৌঁছাতেই লাগে দুই থেকে তিন ঘণ্টা। অসুস্থ হলে চিকিৎসকের কাছে যাওয়া যেন তাদের জন্য এক কঠিন লড়াই। গুরুতর রোগীকে অনেক সময় কাঁধে করে ১০-১৫ কিলোমিটার দূরের মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিংবা খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নিতে হয়।

এমন বাস্তবতায় দীর্ঘদিন চিকিৎসাসেবা থেকে বঞ্চিত মহালছড়ি জোনের আওতাধীন দেবতাপুকুর এলাকার থলিপাড়া ও ছাতিপাড়ার মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। মহালছড়ি জোনের উদ্যোগে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) দুর্গম ওই এলাকায় দিনব্যাপী আয়োজন করা হয় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম।

সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পরিচালিত মেডিকেল ক্যাম্পে তিন শতাধিক নারী, পুরুষ ও শিশু চিকিৎসাসেবা গ্রহণ করেন। এ সময় রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ ও বিনামূল্যে ওষুধ দেওয়া হয়।

মহালছড়ি জোনের আরএমও ক্যাপ্টেন মোঃ বোরহান উদ্দিন বলেন, মহালছড়ির এই দুর্গম এলাকায় আগে কোনো ধরনের চিকিৎসাসেবা পৌঁছায়নি এবং কোনো মেডিকেল ক্যাম্পও হয়নি। বিষয়টি মহালছড়ি জোনের নজরে আসার পর দ্রুত মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

তিনি বলেন, “আজ তিন শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়েছে। পাহাড়ের অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াতে পেরে আমরা গর্বিত। তারাও স্বাচ্ছন্দ্যে ও উৎসাহ-উদ্দীপনার সঙ্গে চিকিৎসাসেবা গ্রহণ করেছেন।”

স্থানীয়রা জানান, দুর্গম যোগাযোগ ব্যবস্থার কারণে অসুস্থ হলেও অনেক সময় চিকিৎসকের কাছে যাওয়া সম্ভব হয় না। বিশেষ করে জরুরি অবস্থায় রোগীকে কাঁধে করে দীর্ঘ পাহাড়ি পথ পাড়ি দিতে হয়। নিজেদের এলাকায় চিকিৎসাসেবা পাওয়ায় তারা স্বস্তি প্রকাশ করেন।

দুর্গম পাহাড়ের মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার এ উদ্যোগে স্থানীয়দের মধ্যে উৎসাহ দেখা গেছে। তারা ভবিষ্যতেও এ ধরনের মেডিকেল ক্যাম্প নিয়মিত আয়োজনের প্রত্যাশা জানিয়েছেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews