ইলিয়াছ সুমন, সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ গত ২ মে মাইটভাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমানের স্মরণ সভায় তার জোষ্ঠ পুত্র মাইটভাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক উদ্দেশ্য করে অনলাইন মিডিয়াতে দেয়া বক্তব্যর প্রক্ষিতে সংবাদ সম্মেলন করছে মাইটভাঙ্গা ইউনিয়ন বিএনপি। ৩ মে, শনিবার সন্ধ্যা ৭ টায় উপজেলার শিবের হাটে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাইটভাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডাক্তার ইব্রাহিম রাজু।
এ সময় উপস্থিত ছিলেন মাইটভাংগা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল হোসেন মেম্বার, ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির, সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম সওদাগর, সহ-সভাপতি নুরছাপা সওদাগর, হুমায়ুন সওদাগর ও আব্দুর রহমান সওদাগর। যুগ্ম সম্পাদক লিয়াকত আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ মনির, প্রচার সম্পাদক আব্দুল করিম, সহ-প্রচার সম্পাদক আলাউদ্দিন তালুকদার, দপ্তর সম্পাদক আব্দুল কবির শিপন, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক নিজাম উদ্দিন সুমন, ত্রান ও পূর্ণ বাসন সম্পাদক আমিরুল ইসলাম আলীম, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম প্রমুখ।
Leave a Reply