1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শালিখায় ৭৪ পিস ইয়াবাসহ আটক ১ শালিখায় জমি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই খুন মহালছড়িতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচে ফিউচার ভাইসের জয় মহালছড়ি জোনের উদ্যোগে মতবিনিময় সমন্বয় সভা অনুষ্ঠিত মহালছড়ির মাইসছড়িতে গৃহবধুর মরদেহ উদ্ধার, মেয়ের পরিবারের দাবী হত্যা নগরকান্দায় পাঁচ গ্রাম নিয়ে গঠিত ময়ালের পরিচালকের দায়িত্ব পেলেন সাইফুজ্জামান বিপ্লব ফকির সাজেক সড়ক সচল ও স্বাভাবিক পরিস্থিতি ফেরাতে খাগড়াছড়িতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত মহালছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত যুবদল নেতা সাকের হোসেন হত্যার বিচারের দাবিতে শালিখায় বিক্ষোভ

মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়তে সংগঠন গড়তে চান ইশরাক

  • বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ৮২ গননা করুন

একতা ডেস্কঃ মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সংগঠন গঠনের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। এ উদ্যোগে স্থানীয় বাসিন্দাদের সম্পৃক্ত করার পাশাপাশি প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করতে চান তিনি।

বুধবার বেলা ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এ পরিকল্পনার কথা জানান ইশরাক হোসেন।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘প্রিয় ঢাকা-৬-এর বাসিন্দাগণ, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার কার্যক্রম এগিয়ে নেব, ইনশাআল্লাহ। এই লক্ষ্য অর্জনে এখানকার সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে একটি সংগঠন গড়ে তুলতে চাই।”

ইশরাক হোসেন আরও লেখেন, সংগঠনটি স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করবে এবং প্রশাসনের সহযোগিতাও নেবে। তাঁর মতে, অত্যধিক ঘনবসতিপূর্ণ ঢাকা-৬ এলাকায় সাধারণ মানুষকে সম্পৃক্ত না করে কোনো একটি সংস্থার পক্ষে মাদক নির্মূল করা সম্ভব নয়।

মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি চুরি, ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজি প্রতিরোধেও কাজ করার কথা জানিয়েছেন তিনি। এসব কার্যক্রমে থানা-পুলিশের সঙ্গে সমন্বয় করে পদক্ষেপ নেওয়া হবে বলে উল্লেখ করেন।

নিজের পোস্টে ইশরাক হোসেন অভিযোগ করেন, কিছু সংবাদপত্র, অনলাইন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের পেজ তাঁর উদ্যোগ বাধাগ্রস্ত করার চেষ্টা করতে পারে। মাদক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিরাও এ উদ্যোগের বিরোধিতা করতে পারেন বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, অপরাধ ও মাদকের বিরুদ্ধে এ কার্যক্রম চালিয়ে যেতে তিনি দৃঢ়প্রতিজ্ঞ। একই সঙ্গে গণমাধ্যমের একটি অংশের সমালোচনা করে তিনি নতুন প্রজন্মকে নিয়ে নতুন ধারার গণমাধ্যম গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান।

ঢাকা-৬ এলাকায় মাদক ও অন্যান্য অপরাধ প্রতিরোধে সাধারণ মানুষকে সম্পৃক্ত করে সংগঠন গঠনের এই পরিকল্পনার কথা জানালেও সংগঠনটির নাম, গঠনপ্রক্রিয়া ও কার্যক্রম শুরুর নির্দিষ্ট সময় সম্পর্কে পোস্টে বিস্তারিত উল্লেখ করেননি তিনি।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews