1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা মহালছড়িতে মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

মানবিক করিডর নিয়ে কোনও চুক্তি হয়নি বললেন খলিলুর রহমান

  • রবিবার, ৪ মে, ২০২৫
  • ২৩০ গননা করুন

একতা ডেস্কঃ বাংলাদেশের জাতীয় নিরাপত্তা পরিষদের উপদেষ্টা খলিলুর রহমান জানিয়েছেন, রাখাইনে মানবিক করিডরে চালুর বিষয়ে কোনও চুক্তি হয়নি। রবিবার সশস্ত্র বাহিনী বিভাগ (এএফডি) ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) আয়োজিত সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ড. খলিলুর রহমান বলেন, বাংলাদেশ আমেরিকার হয়ে আরাকানে প্রক্সি যুদ্ধ শুরু করছে এমন গুজব সামাজিক মাধ্যমে ছড়ানো হচ্ছে, যা কখনো কাম্য নয়।

খলিলুর রহমান বলেন, রোহিঙ্গাদের কখনোই বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হবে না। যদি সেটি করা হয়, তাহলে বাংলাদেশ হবে প্রতিবেশী দেশগুলোর ডাম্পিং গ্রাউন্ড। রাখাইনে একটি মানবিক করির চালুর প্রস্তাবনা নিয়ে আলোচনা হচ্ছে। তবে এখনো এ বিষয়ে কোনও চুক্তি বা আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। জাতিসংঘ এই করিডর পরিচালনা করবে, এর মাধ্যমে খাদ্য ও ত্রাণ সরবরাহ হবে, কোনওভাবেই অস্ত্র নয়। এই উদ্যোগ রাখাইনে নিরাপদ পরিস্থিতি তৈরিতে সহায়ক হবে। জাতীয় নিরাপত্তা পরিষদের উপদেষ্টা বলেন, রাখাইন রাজ্যে মানবিক সহায়তা পৌঁছাতে এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করতে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ শুরু করেছে বাংলাদেশ।

প্রতিবেশী যেই হোক, তাদের সঙ্গে যোগাযোগ ও সম্পর্ক বজায় রাখা দরকার। এখন আমাদের প্রতিবেশী আরাকান আর্মি, তাই ওয়ার্কিং লেভেলে তাদের সঙ্গে যোগাযোগ শুরু করেছি।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews