1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা

মানিকগঞ্জে ইটভাটায় যাচ্ছে ফসলি জমির মাটি

  • শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ১৫৭ গননা করুন
প্রতীকী ছবি।

একতা ডেস্কঃ মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলায় বানিয়াজুড়ি ও বালিয়াখোড়া ইউনিয়নের তিন ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি করা হচ্ছে। এর বেশির ভাগই ঢাকা-আরিচা মহাসড়কসংলগ্ন। মাটির ট্রাক পরিবহনের জন্য মহাসড়কের পাশের মাটি কেটে তৈরি করা হয়েছে ডাইভারশন সড়ক। ফলে মাঝে মাঝে দুর্ঘটনা ঘটছে। মাটির ট্রাক অতিরিক্ত ওজন বহন করায় ক্ষতিগ্রস্ত হচ্ছে মহাসড়ক। বানিয়াজুড়ি ও বালিয়াখোড়া ইউনিয়নের পকুরিয়া, রাথুরা, জোকাসহ অন্তত ২০টি স্থানে ফসলি জমির মাটি কাটা হচ্ছে। মাটি কাটার ফলে তৈরি হয়েছে বিশাল বিশাল গর্ত।

মাটি বহনের জন্য ফসলি জমির ওপর দিয়ে তৈরি করা হয়েছে ট্রাক চলাচলের রাস্তা। ফলে শত শত বিঘা জমিতে চাষাবাদ করা সম্ভব হয়নি। রাত ১০টা থেকে ভোররাত পর্যন্ত মাটি কাটা হয়। সেই মাটি ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে ট্রাকে করে বিভিন্ন ইটভাটায় পৌঁছে যায়। বেপরোয়া গতির এসব ড্রাম ট্রাকের কারণে মহসড়কে বাড়তি চাপ পড়ে। তবে ঈদের জন্য গত দুই দিন মাটি কাটা বন্ধ রয়েছে। মাটির ব্যবসার সঙ্গে আগে জড়িত ছিল আওয়ামী লীগের লোকজন। এখন সেটা চলে গেছে বিএনপির লোকজনের হাতে। খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে মাটির ব্যবসা করছেন বানিয়জুড়ির মিরান, বাবু, হাসিব, সোহেল, সামসু ড্রাইভার, রশিদ মেম্বার, নাহিদসহ আরো কয়েকজন।

তাঁরা সামনে থাকলেও পেছনে থেকে সব কিছু ম্যানেজ করছেন একজন ইউপি চেয়ারম্যানসহ স্থানীয় বিএনপির কয়েকজন নেতা। তাঁদের নাম বলতে কেউ রাজি হয়নি ভয়ে। স্থানীয়রা জানায়, জমির মালিকদের ভয়ভীতি দেখিয়ে লামসাম দামে মাটি বিক্রি করতে বাধ্য করা হয়। আর একবার সেই জমিতে মাটি কাটা শুরু করলে পাশের জমিতে ভাঙন শুরু হয়। তখন পাশের জমির মালিকও বাধ্য হন মাটি বিক্রি করতে। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন জানান, আওয়ামী লীগ আমলে এ ব্যাপারে অভিযোগ করে কোনো কাজ হয়নি। আর এখন অভিযোগ করার সাহসই পাচ্ছে না কেউ।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews