1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা

মায়ানমারে জান্তা বাহিনীর বিমান হামলা থেমে নেই ভূমিকম্পের পরও

  • রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ১৫৩ গননা করুন

একতা ডেস্কঃ দেশের বিভিন্ন স্থানে বিমান হামলা অব্যাহত রেখেছে মায়ানমার জান্তা। এমন ভয়াবহ ভূমিকম্পে দেশটি ধ্বংসের মুখে পতিত হলেও থেমে নেই এই হামলা। মায়ানমারে সৃষ্ট ৭ দশমিক ৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে এ পর্যন্ত দেশটিতে মৃত্যুর সংখ্যা ১৬০০ ছাড়িয়ে গেছে। এসব হামলার সমালোচনাও করেছে জাতিসংঘ। যুদ্ধবিধ্বস্ত দেশটির কিছু অংশে বোমাবর্ষণ অব্যাহত রেখেছে জান্তা বাহিনী। গতকাল ২৯ মার্চ, শনিবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জাতিসংঘ এই হামলাগুলোকে জঘন্য এবং অগ্রহণযোগ্য বলে বর্ণনা করেছে। বিশেষ প্রতিবেদক টম অ্যান্ড্রজ বিবিসিকে বলেছেন, ‘যাদের সামরিক বাহিনীর ওপর প্রভাব আছে তাদের উচিত তাদের ওপর চাপ বৃদ্ধি করা এবং স্পষ্ট করে বলা উচিত যে- এটি গ্রহণযোগ্য নয়।’ তিনি প্রায় চার বছর আগে এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলকারী সামরিক সরকারের প্রতি সকল ধরনের সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানিয়েছেন। বিবিসি বার্মিজ নিশ্চিত করেছে, উত্তর শান রাজ্যের নাউংচোতে বিমান হামলায় সাতজন নিহত হয়েছে। ভূমিকম্প আঘাত হানার তিন ঘণ্টারও কম সময়ের মধ্যে স্থানীয় সময় দুপুর ৩টা ৩০ মিনিটের দিকে এই হামলা চালানো হয়।

গণতন্ত্রপন্থী বিদ্রোহী গোষ্ঠীগুলো যারা সামরিক বাহিনীকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার জন্য লড়াই করছে তারা ভূমিকম্পের কেন্দ্রস্থল উত্তর-পশ্চিম সাগাইং অঞ্চলের চাং-ইউ শহরে বিমান হামলার খবর দিয়েছে। থাই সীমান্তের কাছাকাছি অঞ্চলে বিমান হামলার খবরও পাওয়া গেছে। ক্ষমতাচ্যুত বেসামরিক প্রশাসনের প্রতিনিধিত্বকারী জাতীয় ঐক্য সরকার (এনইউজি) এক বিবৃতিতে জানিয়েছে, গত রবিবার থেকে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় ‘প্রতিরক্ষামূলক পদক্ষেপ ব্যতীত আক্রমণাত্মক সামরিক অভিযানে’ দুই সপ্তাহের জন্য বিরতি শুরু করবে তাদের সশস্ত্র বাহিনী।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews