একতা ডেস্কঃ পদ থেকে সরে দাঁড়াচ্ছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এমন তথ্য দিয়েছে। একইসঙ্গে তার ডেপুটি অ্যালেক্স ওং পদ ছেড়ে দিচ্ছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে হোয়াইট হাউসের বক্তব্য পাওয়া যায়নি।
ইয়েমেনে সামরিক হামলার পরিকল্পনার বিষয়ে দেশটির শীর্ষস্থানীয় কর্মকর্তাদের গ্রুপ চ্যাটে ভুলক্রমে একজন সাংবাদিক যুক্ত হওয়ার ঘটনার দায় স্বীকারের কয়েক সপ্তাহ পরই ওয়াল্টজের পদ ছাড়ার সিদ্ধান্তের খবর সামনে এলো। এটাই ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে প্রশাসনের গুরুত্বপূর্ণ কোনো সদস্যের পদত্যাগের প্রথম ঘটনা। আবার ট্রাম্পের নির্বাচনি জয়ের পর প্রথম দিককার নিয়োগের তালিকায়ও ছিলেন মাইকেল ওয়াল্টজ।
Leave a Reply