1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম :
নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা মহালছড়িতে মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

মিয়ানমারের রাখাইনে করিডর স্থাপনের গুজব ভিত্তিহীন বললেন নিরাপত্তা উপদেষ্টা

  • বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ১৫৯ গননা করুন

একতা ডেস্কঃ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান মিয়ানমারের রাখাইন রাজ্যে করিডর স্থাপনের বিষয়ে প্রচারিত খবরকে ‘গুজব এবং সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে মন্তব্য করেছেন। তিনি সাফ জানিয়ে দেন, করিডর নিয়ে বাংলাদেশের কারও সঙ্গে কোনো আলোচনা হয়নি এবং ভবিষ্যতেও হবে না। বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘করিডর বিষয়টি একটি ইমার্জেন্সি পরিস্থিতিতে ব্যবহৃত পথ, যার মাধ্যমে দুর্যোগপূর্ণ এলাকা থেকে মানুষকে সরিয়ে নেওয়া হয়। কিন্তু এখানে আমরা কাউকে সরাচ্ছি না। জাতিসংঘ শুধু বলেছে, আরাকানে যেহেতু অন্যান্য সাপ্লাই রুট কাজ করছে না, তাই সীমান্তসংলগ্ন এলাকা ব্যবহার করে ত্রাণ সরবরাহের অনুমতি চাওয়া হয়েছে। জাতিসংঘ তার নিজস্ব সহযোগী সংস্থার মাধ্যমে ত্রাণ বিতরণ করবে। আমরা করিডর ইস্যুতে কারও সঙ্গে কোনো আলোচনা করিনি এবং করবোও না। আরাকানে বর্তমানে করিডর স্থাপনের প্রয়োজনীয়তাও নেই।

নিরাপত্তা উপদেষ্টা বলেন, ‘আমাদের লক্ষ্য টেকসই প্রত্যাবাসন। রাখাইনে পরিস্থিতি স্থিতিশীল না হলে আমরা সেই প্রক্রিয়া এগিয়ে নিতে পারবো না। পরিস্থিতি শান্ত হলে তবেই আমরা প্রত্যাবাসন নিয়ে কাজ করতে পারবো।

পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেনের আগের বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ‘তিনি করিডর শব্দটি উচ্চারণ করলেও পরক্ষণেই তা সংশোধন করে ‘পাথওয়ে’ বলেছেন। এটি ছিল নিছক স্লিপ অব টাং। তিনি পরবর্তীতে আর এ বিষয়ে কিছু বলেননি।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews