1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে কৃষকদের GAP সার্টিফিকেশন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা মহালছড়িতে পিডিবিএফ-এর নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী খাগড়াছড়িতে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া প্রদর্শনী শালিখায় সি এন আর এস এর উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন মহালছড়িতে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন শালিখায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শালিখায় সিপিবি-র বৈঠক অনুষ্ঠিত মহালছড়িতে উদ্ভাবনী মেধাবী শিক্ষার্থী ও সুশিক্ষায় মেধাবী শিক্ষক পুরস্কার বিতরণ নতুন বাজেট জনগনের কল্যাণ ও উন্নয়নকে গুরুত্ব দিয়েছে: সংস্কৃতি মন্ত্রী শালিখায় চুরির অভিযোগে তিন চোর আটক

মে দিবসে সেলিমের শ্রমিক গণঅভ্যুত্থানের হুঁশিয়ারি বৈষম্যহীন সমাজ গড়ার আহ্বানে

  • বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ১৩৮ গননা করুন

একতা ডেস্কঃ বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, বৈষম্য দূর করার কথা বলে দেশে গণঅভ্যুত্থান হলেও শ্রমিকদের জীবনে তার প্রতিফলন ঘটেনি। বৃহস্পতিবার পল্টনের মুক্তি ভবনের সামনে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র আয়োজিত মে দিবসের সমাবেশে তিনি বলেন, গত জুলাইয়ে গণঅভ্যুত্থান হলো, বলা হলো বৈষম্য দূরীকরণের জন্য। যদি তাই হয়, তাহলে জিনিসপত্রের দাম বাড়ে, কিন্তু শ্রমিকের বেতন বাড়ে না। বেতন বাড়ে ৫ টাকা, জিনিসের দাম বাড়ে ১০ টাকা। এই বৈষম্য আর চলতে দেওয়া যাবে না। তিনি সরকার প্রধানকে বলেন, মে মাসের মধ্যে ন্যূনতম জাতীয় মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা করতে হবে। দেরি করলে মনে রাখবেন, আমাদের পরবর্তী দাবি হবে ৩৫ হাজার টাকা। প্রয়োজনে শ্রমিক গণঅভ্যুত্থান করারও ঘোষণা দেন সেলিম।

তিনি বলেন, মজুরি নিয়ে দরকষাকষি, নেতাদের চাকরিচ্যুতি চলবে না। ট্রেড ইউনিয়ন ও বেতন নিয়ে কথা বলুন। নয়তো শ্রমিক বিপ্লব আসবে। সিপিবির সাবেক সভাপতি মনজুরুল আহসান খান বলেন, ১৯৭২ সালে বঙ্গবন্ধুর সঙ্গে সাক্ষাৎকালে মে দিবসে সরকারি ছুটির ঘোষণা দেন বঙ্গবন্ধু। কিন্তু এখনও অধিকাংশ শ্রমিক এই ছুটি পান না।

গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি মন্টু ঘোষ বলেন, গার্মেন্ট শ্রমিক সাতদিন আন্দোলন করে দাবি আদায় করেছে, ৭ তারিখের মধ্যে টাকা না পেলে আন্দোলন গড়ে তুলতে হবে। উপদেষ্টা আব্দুল্লাহ কাফি রতন, সহ-সভাপতি জলি তালুকদারসহ অন্য নেতারাও সমাবেশে বক্তব্য দেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews