1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

মোজাম্বিকে নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত ২১ জন

  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৮ গননা করুন

একতা ডেস্কঃ মোজাম্বিকে ২১ জন প্রাণ হারিয়েছেন নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধে। গত ৯ অক্টোবর দেশটির সাধারণ নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করার পর এ হতাহতের ঘটনা ঘটে। মোজাম্বিকের স্বরাষ্ট্রমন্ত্রী পাসকোল রোন্ডা এ তথ্য নিশ্চিত করেছেন। দেশটির সংবাদমাধ্যম ভার্দাদে রোন্ডাকে উদ্ধৃত করে বলেছে, সাংবিধানিক কাউন্সিল নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করার পরে প্রেসিডেন্ট প্রার্থী ভেনানসিও মন্ডলেনের নেতৃত্বে বিরোধী বাহিনী ব্যাপক বিক্ষোভ করেছে। যার ফলে অন্তত ২১ জন নিহত হয়েছে।’

মন্ত্রী সর্তক করে জানিয়েছেন, দেশটির উত্তর প্রদেশ কাবো ডেলগাডোতে বিরোধীরা সক্রিয় ইসলামিক সন্ত্রাসী বাহিনীতে যোগ দিয়েছে। তারা মোজাম্বিকের রাজধানীতে সরকারবিরোধী সমাবেশে অংশগ্রহণকারীরা ব্যারিকেড তৈরি করে গাড়ির টায়ারে আগুন ধরিয়ে দেয় এবং বিদ্যুতের খুঁটি ভেঙে ফেলে। এ সময় তারা দোকানপাট, অফিস, থানা, ব্যাংক ও ফিলিং স্টেশনে ভাঙচুর চালায়।

দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, ক্ষমতাসীন দল ফ্রেলিমো ৯ অক্টোবরের ভোটে জয়লাভ করেছে। এর বদৌলতে ৪৯ বছর ধরে ক্ষমতায় থাকা দলটি দেশ শাসনের জন্য আরও একটি মেয়াদ পেল। এই ঘোষণার পরপরই সারাদেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। নির্বাচনের ফলাফল বিষয়ে বিরোধী প্রার্থী, সুশীল সমাজ ও পর্যবেক্ষকরা জানিয়েছেন, নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে। প্রেসিডেন্ট প্রার্থী ভেনানসিও মন্ডলেন সরকারি ফলাফল প্রত্যাখ্যান করেছেন। দেশব্যাপী গণবিক্ষোভের হুমকি দিয়েছেন তিনি। সাংবিধানিক পরিষদ নির্বাচনের ফলাফল পুনর্গণনা করতে ব্যর্থ হলে ১৫ জানুয়ারি নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করবেন বলেও হুঁশিয়ার দিয়েছেন মন্ডলেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews