1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নগরকান্দায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ মহালছড়িতে আশিকার উদ্যোগে খাদ্য, হাইজিন, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ বিতরণ মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি

  • সোমবার, ৯ জুন, ২০২৫
  • ১৩০ গননা করুন

একতা ডেস্কঃ ঈদের আনন্দের পরিবর্তে ছড়িয়েছে আগুন আর মৃত্যু গাজার আকাশে। ঈদের দিন সকালে গাজা শহরের সাবরা এলাকায় ইসরায়েলের ছোড়া ক্ষেপণাস্ত্রে ধ্বংস হয় বহু আবাসিক ভবন। আগুনে জ্বলে ওঠে বহুতল ভবনের একাধিক তলা। বেসামরিক নাগরিক, শিশু ও বৃদ্ধদের আর্তনাদে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। আবুশারিয়া পরিবারের বাড়িতে ঈদের নামাজ শেষে সকালের খাবারের প্রস্তুতি চলছিল। ঠিক সেই সময়েই তাদের বাড়িতে আঘাত হানে ক্ষেপণাস্ত্র। পরিবারের ২৫ জন সদস্যের অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। পুরো ভবনটি মাটির সঙ্গে মিশে গেছে।

ইসরায়েলের এ নির্লজ্জ আগ্রাসনের পরও যুক্তরাষ্ট্রের নিরব সমর্থনের প্রতিবাদে প্রতিক্রিয়া জানিয়েছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদা। সংগঠনটির ইয়েমেন শাখার নেতা সাদ বিন আতেফ আল আওলা এক ভিডিও বার্তায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, টেসলা সিইও ইলন মাস্কসহ মার্কিন প্রশাসনের কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাকে সরাসরি হত্যার হুমকি দিয়েছেন। প্রায় ৩০ মিনিটের ভিডিও বার্তায় ট্রাম্প ও মাস্কের ছবি, টেসলা এবং স্পেসএক্সের লোগোসহ মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যানস, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেক্সেতের ছবি দেখানো হয়।

দীর্ঘমেয়াদি অবরোধ ও হামলার ফলে গাজা উপত্যকায় পৌঁছায়নি জরুরি ত্রাণ। এতে করে সেখানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম পৌঁছেছে অস্বাভাবিক মাত্রায়। বর্তমানে গাজার বাজারে এক লিটার রান্নার তেলের দাম প্রায় ৬০০০ টাকা, এক কেজি চিনির দাম ৭০০০ টাকা ছাড়িয়েছে। এক কেজি গুঁড়ো দুধ কিনতে গাজাবাসীকে গুণতে হচ্ছে ১২২৪ টাকা, ময়দার দাম ২১০০ টাকা কেজি, লবণ ৭০০ টাকা, আলু ২৮০০ টাকা ও টমেটো ১৫৭৪ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

খাদ্য, পানি, ওষুধ এবং বিদ্যুৎ সংকটে গাজাবাসী চরম মানবিক বিপর্যয়ের মুখে। আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে তারা বলছে, অবিলম্বে যুদ্ধ বন্ধ করে গাজায় মানবিক সহায়তা প্রবেশ নিশ্চিত করতে হবে।

বিশ্লেষকদের আশঙ্কা, যুদ্ধ থামাতে আন্তর্জাতিক সম্প্রদায় কার্যকর পদক্ষেপ না নিলে এই সংকট আরও ভয়াবহ রূপ নিতে পারে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews