1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

যুক্তরাষ্ট্রের সমন আদানিকে

  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ২৫৭ গননা করুন

একতা ডেস্কঃ এবার ঘুষ ও প্রতারণা মামলায় গৌতম আদানি ও তার স্বজন সাগর আদানিকে সমন পাঠাল যুক্তরাষ্ট্রের সিকিউরিটি ও এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। ২৪ নভেম্বর, রবিবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

প্রতিবেদনে বলা হয়েছে, সৌর বিদ্যুৎ প্রকল্পে ২২০০ কোটির ঘুষ মামলায় যুক্তরাষ্ট্রে ২১ দিনের মধ্যে এই নোটিশে সাড়া দিতে বলা হয়েছে গৌতম এবং সাগর আদানিকে। শনিবার আহমেদাবাদে এই দুই ধনকুবেরের বাড়িতে এসে পৌঁছায় সমনের চিঠি।

নিউ ইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্ট কোর্ট ২১ নভেম্বর দুই অভিযুক্তকে সমনের ওই বিজ্ঞপ্তি জারি করে। সেখানে বলা হয়, যুক্তরাষ্ট্রের আইন মোতাবেক সমনের চিঠি পাওয়ার ২১ দিনের মধ্যে পাল্টা জবাব দিতে হবে সিকিউরিটি ও এক্সচেঞ্জ কমিশনকে। চিঠি পাওয়ার পরদিন থেকেই সময় গণনা হবে। আত্মপক্ষ সমর্থনে যা বলার তা জানাতে হবে আদালতকেও। গত বুধবার সৌর বিদ্যুৎ প্রকল্পের জন্য চুক্তি পেতে ভারত সরকারের শীর্ষকর্তাদের ২৬.৫ কোটি ডলার ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রের বাজারে বিনিয়োগকারীদের থেকে এই টাকা তুলে ঘুষ দেওয়া হয়েছে বলে দাবি মার্কিন বিচার বিভাগের। মার্কিন বিচার বিভাগের মতে, ২০২১ সালের জুলাই এবং ২০২২ সালের ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে ভারতের সরকারি কর্মকর্তাদেরকে ঘুষের প্রস্তাব দিয়ে সৌর বিদ্যুৎ প্রকল্পের লাভজনক চুক্তি পেয়েছিল আদানি। এই চুক্তিগুলো থেকে ২০ বছরে ২০০ কোটি ডলারের বেশি মুনাফা অর্জনের আশা করা হয়। সাংবাদিকদের প্রশ্নের হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জাঁ-পিয়েরে বলেছেন, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র শক্তিশালী অংশীদারিত্ব। তার প্রত্যাশা, সম্পর্কে অবনতি হয় এমন কিছুর আগেই এটি সমাধান করা যাবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews