1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

যুক্তরাষ্ট্রে টাক ঈগল ২৪০ বছর পর জাতীয় পাখির স্বীকৃতি পেল

  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ১২২ গননা করুন

একতা ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রের শক্তি ও ক্ষমতার প্রতীক হিসেবে ২৪০ বছরেরও বেশি সময় ধরে পরিচিত টাক ঈগল আনুষ্ঠানিকভাবে দেশটির জাতীয় পাখি হিসেবে স্বীকৃতি পেয়েছে। স্থানীয় সময় ২৪ ডিসেম্বর, মঙ্গলবার বহুল প্রতীক্ষিত সম্মান অর্জন করেছে টাক ঈগল। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কংগ্রেস থেকে প্রাপ্ত একটি আইন স্বাক্ষর করেছেন, যা মার্কিন কোড সংশোধন করে টাক ঈগলকে-যেটি তার সাদা মাথা, হলুদ ঠোঁট এবং বাদামি দেহের জন্য পরিচিত এ ঈগলকে জাতীয় পাখি হিসেবে মনোনীত করেন।

টাক ঈগল ১৭৮২ সালে যুক্তরাষ্ট্রের গ্রেট সিল (মহামোহর)-এ প্রথম স্থান পায়, যা অফিসিয়াল নথিতে ব্যবহৃত হয়। মহামোহরটিতে ঈগল, একটি জলপাই শাখা, তীর, একটি পতাকা-সদৃশ ঢাল, ‘ই প্লুরিবাস ইউনুম’ (E Pluribus Unum) মটো এবং তারকার একটি নক্ষত্রমণ্ডল রয়েছে। ঐ বছর কংগ্রেস টাক ঈগলকে জাতীয় প্রতীক হিসেবে মনোনীত করেন এবং এর ছবি নথিপত্র, প্রেসিডেন্টের পতাকা, সামরিক প্রতীক থেকে শুরু করে মার্কিন মুদ্রায়ও পাওয়া যায়। তবে এটি কখনো আনুষ্ঠানিকভাবে জাতীয় পাখি হিসেবে মনোনীত হয়নি। যা অনেকেই ধরে নিয়েছিলেন। টাক ঈগল উত্তর আমেরিকার স্থানীয় প্রজাতির পাখি।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews