1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

যুক্তরাষ্ট্রে স্কুলে গোলা বর্ষণে শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ৩

  • মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৩২ গননা করুন

একতা ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রের উইসকনসিন রাজ্যের ম্যাডিসনে একটি খ্রিস্টান স্কুলে সপ্তাদশী এক ছাত্রীর গুলিতে এক শিক্ষক ও একজন শিক্ষার্থী নিহত হয়েছেন। পরে পুলিশের গুলিতে ওই হামলাকারী ছাত্রীও প্রাণ হারান। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৭ জন। বিবিসি সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে ম্যাডিসনের অ্যাবানড্যান্ট লাইফ ক্রিশ্চিয়ান স্কুলে এই হামলার ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজন টিনএজার।

ম্যাডিসন পুলিশ প্রধান শোন বার্নস বলেছেন, ‘নিহতদের মধ্যে বন্দুকধারীও রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। হামলার পরপরই ঘটনাস্থলে গিয়ে পুলিশ স্কুলের আশপাশের রাস্তা বন্ধ করে দেয়।’ একটি তদন্ত চলমান রয়েছে। নতুন কোনো তথ্য পেলেই তা প্রকাশ করা হবে।

ঘটনার প্রতিক্রিয়ায় উইসকনসিনের গভর্নর টনি ইভার্স এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা শিক্ষার্থী, শিক্ষক এবং অ্যাবানড্যান্ট লাইফ স্কুলের সঙ্গে সংশ্লিষ্ট সবার জন্য প্রার্থনা করছি। আমরা আরও তথ্যের জন্য অপেক্ষায় আছি এবং ফার্স্ট রেস্পন্ডারদের প্রতি কৃতজ্ঞ যারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন।’ অ্যাবানড্যান্ট লাইফ ক্রিস্টিয়ান স্কুল একটি ধর্মনিরপেক্ষ প্রতিষ্ঠান হিসেবে পরিচিত এবং তাদের ওয়েবসাইট অনুসারে কিন্ডারগার্টেন থেকে হাইস্কুল পর্যন্ত প্রায় ৩৯০ জন শিক্ষার্থী রয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews