1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মহালছড়িতে রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরকান্দায় পাগলের তুলকালাম কান্ড! উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস খাগড়াছড়িতে আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় রিজিয়নাল ইন্টেলিজেন্স কমিটির সমন্বয় সভা মহালছড়িতে ৪২ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে সেনা জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বিরল সম্মাননা! সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মসজিদ, মন্দিরে দোওয়া প্রার্থনা অনুষ্ঠিত নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক

যুক্তরাষ্ট্রে হেলিকপ্টারের সঙ্গে বিমানের সংঘর্ষ

  • বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ৯৯ গননা করুন
প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

একতা ডেস্কঃ ওয়াশিংটন ডিসিতে মধ্য আকাশে আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইটের সঙ্গে মার্কিন সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিমানটিতে ৬৪ জন আরোহী ছিলেন বলে জানা গেছে। আরও বেশি হতাহতের আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার কাজ এখনও চলছে। ৩০ জানুয়ারি, বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

পুলিশ কর্মকর্তারা বিবিসি নিউজকে বলেছেন, দুর্ঘটনাস্থলে অনুসন্ধান কর্মীরা ১৮টি মৃতদেহ উদ্ধার করেছেন এবং এখনও পর্যন্ত বেঁচে থাকা কাউকে পাওয়া যায়নি। অবশ্য হতাহতের সংখ্যা সম্পর্কে কর্তৃপক্ষের কাছ থেকে এখনও আনুষ্ঠানিক আপডেট পাওয়া যায়নি, তবে শিগগিরই একটি সংবাদ ব্রিফিং করা হবে বলে আশা করা হচ্ছে। ইউএস ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, পিএসএ এয়ারলাইন্সের একটি আঞ্চলিক জেট রেগানের কাছে যাওয়ার সময় একটি ব্ল‍্যাক হক হেলিকপ্টারের সাথে মাঝ আকাশে সংঘর্ষ হয়। মার্কিন সেনাবাহিনীর একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন, তাদের একটি হেলিকপ্টার এই দুর্ঘটনায় জড়িত ছিল।

আমেরিকান এয়ারলাইন্সের জন্য ফ্লাইট ৫৩৪২ পরিচালনা করছিল পিএসএ। এফএএ অনুসারে, কানসাসের উইচিটা থেকে ফ্লাইটটি উড্ডয়ন করে। আমেরিকান এয়ারলাইন্সের ওয়েবসাইট অনুসারে, জেটটি ৬৫ জন যাত্রী বহন করতে পারে। দুর্ঘটনার পরপরই জরুরি কর্মীরা উদ্ধারকাজে অংশ নিয়েছেন এবং বিমানবন্দর থেকে সমস্ত উড্ডয়ন এবং অবতরণ বন্ধ করে দেওয়া হয়েছে।

ওয়াশিংটনের এই ন্যাশনাল এয়ারপোর্টের কাছে আমেরিকান এয়ারলাইন্সের সঙ্গে সংঘর্ষে জড়িত ব্ল্যাক হক হেলিকপ্টারটিতে তিনজন মার্কিন সেনা সৈন্য ছিলেন বলে একজন কর্মকর্তা বিবিসির মার্কিন সহযোগী সিবিএসকে জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক অন্য একজন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, দুর্ঘটনার পর সৈন্যদের অবস্থা এখনও অজানা, তবে হেলিকপ্টারে কোনও সিনিয়র কর্মকর্তা ছিলেন না। জয়েন্ট টাস্ক ফোর্স-ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়নের মিডিয়া চিফ সিবিএস নিউজকে বলেছেন, ব্ল‍্যাক হক সামরিক হেলিকপ্টারটি প্রশিক্ষণ ফ্লাইটে ছিল। হেদার চেয়ারেজ আরও বলেছেন, এটি ভার্জিনিয়ার ফোর্ট বেলভোয়ারের ১২তম এভিয়েশন ব্যাটালিয়ন বি কোম্পানির অন্তর্গত।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews