1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা মহালছড়িতে মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন

  • রবিবার, ১১ মে, ২০২৫
  • ১৮৮ গননা করুন
প্রতীকী ছবি।

একতা ডেস্কঃপাকিস্তান যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করছে বলে অভিযোগ ভারতের। এই অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে ইসলামাবাদ, তারা বলছে, যুদ্ধবিরতি বাস্তবায়নে তারা *পূর্ণ আন্তরিকতা ও প্রতিশ্রুতি বজায় রাখছে। ১১ মে রবিবার এই পরিস্থিতি ঘিরে প্রতিবেদন প্রকাশ করেছে আল জাজিরা ও দ্য নিউজ ইন্টারন্যাশনাল। পাকিস্তান সরকার রোববার ভৌরে দেওয়া এক বিবৃতিতে জানায়, দুই দেশের মধ্যে স্বাক্ষরিত অস্ত্রবিরতি চুক্তির প্রতি তারা সর্বোচ্চ শ্রদ্ধাশীল এবং বাস্তবায়নে সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। একইসঙ্গে, পাকিস্তানও পাল্টা অভিযোগ তোলে যে ভারতও অস্ত্রবিরতির নিয়ম লঙ্ঘন করেছে। পাকিস্তানের বিবৃতিতে বলা হয়, আমাদের সেনাবাহিনী দায়িত্বশীলতা ও সংযম বজায় রেখে পরিস্থিতি মোকাবিলা করছে। যুদ্ধবিরতির বাস্তবায়ন নিশ্চিত করতে দুই দেশের মধ্যে প্রাসঙ্গিক পর্যায়ে যোগাযোগ বজায় রাখা প্রয়োজন, যাতে করে যেকোনো জটিলতা শান্তিপূর্ণভাবে সমাধান করা যায়।

যুদ্ধবিরতির কয়েক ঘণ্টার মধ্যেই নতুন করে উত্তেজনা ছড়ায় আন্তর্জাতিক সীমান্ত জুড়ে। ভারত অভিযোগ করে, পাকিস্তান প্রথমে গোলাগুলি শুরু করে, যা যুদ্ধবিরতির লঙ্ঘন। জরুরি সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি কড়া ভাষায় এ ঘটনার নিন্দা জানান। তিনি বলেন, যুদ্ধবিরতির অল্প সময় পরেই পাকিস্তান আবার গোলাগুলিতে লিপ্ত হয়েছে, যা খুবই দুঃখজনক এবং নিন্দনীয়। এর সম্পূর্ণ দায় পাকিস্তানের।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews