1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা মহালছড়িতে মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

যুদ্ধবিরতি মানায় ট্রাস্ট ভারত-পাকিস্তানের প্রশংসা করলেন

  • রবিবার, ১১ মে, ২০২৫
  • ১৬০ গননা করুন

একতা ডেস্কঃ মার্কিস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি বজায় রাখার জন্য ভারত ও পাকিস্তানের প্রশংসা করেছেন। রবিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশাল এ এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ভারত ও পাকিস্তান দুই দেশেরই শক্তিশালী এবং অটল নেতৃত্বের জন্য আমি অত্যন্ত গর্বিত। গত মাসের শেষ দিকে পহেলগামে পর্যটকদের ওপর হামলার পর, ৬ ও ৭ মে মধ্যরাতে পাকিস্তান এবং পাকিস্তান শাসিত কাশ্মীরে বিমান হামলা চালায় ভারত। পরে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও তীব্র হয়। পরে দুই দেশই একে অপরের সামরিক ঘাঁটিতে আক্রমন চালানোর কথা বলে।

সবশেষ যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গতকাল শনিবার সন্ধ্যায় ভারত ও পাকিস্তান দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করে। ট্রাম্প লিখেছেন, সঠিক সময়ে তিনি প্রজ্ঞা এবং সাহস দেখিয়েছিলেন এবং এই সংঘাত বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কারণ এই সংঘাতের ফলে লাখ লাখ নিরীহ মানুষের মৃত্যু এবং বিশাল ক্ষতি হতে পারতো। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র আপনাকে এই ঐতিহাসিক সিদ্ধান্তে পৌঁছাতে সাহায্য করতে পেরেছে বলে আমি গর্বিত।

তিনি ভারত ও পাকিস্তানের সাথে বাণিজ্য বৃদ্ধির কথাও বলেছেন তার পোস্টে। এর পাশাপাশি, ভারত ও পাকিস্তানের সাথে একসাথে কাশ্মীর সমস্যার শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করার কথাও বলেছেন ট্রাম্প।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews