1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা মহালছড়িতে মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

যুদ্ধ শেষে পুরো গাজা নিয়ন্ত্রণ করবে ইসরায়েল বললেন নেতানিয়াহু

  • বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ২৩৪ গননা করুন

একতা ডেস্কঃ যুদ্ধ শেষে পুরো গাজা নিয়ন্ত্রণ করবে ইসরায়েল। তার কথায়, “শেষ পর্যন্ত” গাজা উপত্যকা সম্পূর্ণরূপে ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকবে এবং হামাস পরাজিত হবে। বার্তাটি জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

২১ মে, বুধবার টেলিভিশনে প্রচারিত এক ভাষণে তিনি এসব কথা বলেন। এ সময় নেতানিয়াহু মানবিক সংকট রোধ করার প্রয়োজনীয়তার উপরও জোর দেন। পরে গাজায় সাহায্য সরবরাহের জন্য তিন-পর্যায়ের পরিকল্পনার কথা বলেন। এর মধ্যে রয়েছে উপত্যকায় মৌলিক সাহায্য সামগ্রী পৌঁছে দেয়া, ইসরায়েলি সেনাবাহিনী দ্বারা সুরক্ষিত মার্কিন কোম্পানিগুলোর দ্বারা খাদ্য বিতরণ পয়েন্ট খোলা এবং গাজার নিরাপত্তা নিয়ন্ত্রণ নেয়ার পর বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য একটি অঞ্চল তৈরি করা।

ইসরায়েলি সরকার গাজায় সামরিক অভিযান বন্ধ করতে এবং মানবিক সাহায্য প্রবেশের অনুমতি দেয়ার জন্য ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপের সম্মুখীন হচ্ছে। যদিও এসব চাপ প্রত্যাখ্যান করেছেন নেতানিয়াহু। দেশটির প্রধানমন্ত্রী তার ভাষণের শুরুতেই বলেন, হামাসকে পরাজিত করার জন্য ইসরায়েলের একটি স্পষ্ট এবং ন্যায্য লক্ষ্য রয়েছে। আমরা শেষ পর্যন্ত এই লক্ষ্য অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের কাজ এখনও শেষ হয়নি।

যুদ্ধবিরতি নিয়েও কথা বলেন নেতানিয়াহু। তিনি বলেন, গাজায় অন্তত ২০ জন ইসরায়েলি বন্দি ‘অবশ্যই জীবিত’ রয়েছে। যদি জিম্মিদের মুক্ত করার জন্য একটি অস্থায়ী যুদ্ধবিরতির বিকল্প থাকে, তাহলে আমরা প্রস্তুত থাকব।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews