একতা ডেস্কঃ মাদারীপুর জেলার শিবচরে জঙ্গলের পাশ থেকে ২৪ এপ্রিল, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কামরুজ্জামান (২৫) নামের এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিবচর উপজেলার কাদিরপুর প্রেমব্রিজ সংলগ্ন জঙ্গলের পাশ থেকে এ যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২৪ এপ্রিল, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত যুবক পার্শ্ববর্তী শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার বিকে নগর ইউনিয়নের সরদার কান্দী গ্রামের দাদন চোকদারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কাদিরপুর প্রেম ব্রিজ সংলগ্ন একটি ছোট জঙ্গলের মধ্যে রক্তাক্ত অবস্থায় মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা শিবচর থানায় খবর দেয়। পুলিশ
এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ ঘটনায় এলাকাজুড়ে চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে।
শিবচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ বলেন, এ হত্যাকাণ্ডের ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। তাৎক্ষণিক কাউকে চিহ্নিত করা যায়নি। তবে এ ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে আমরা কাজ শুরু করেছি। এই হত্যাকাণ্ডের রহস্য অতি শিগগিরই উদঘাটন করা হবে।

Leave a Reply