1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

রাজস্থানের সব সরকারি কলেজের মূল প্রবেশদ্বারের রং কমলা হতে হবে

  • রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ২৮৭ গননা করুন

একতা ডেস্কঃ ভারতের রাজস্থানে এখন থেকে সমস্ত সরকারি কলেজের মূল প্রবেশদ্বারের রং কমলা হতে হবে। এমনই নির্দেশ জারি করল সে রাজ্যের বিজেপি সরকার। রাজ্য শিক্ষা দফতর এক বিবৃতিতে জানিয়েছে, কায়াকল্প প্রকল্পের অধীনে এই নির্দেশিকা জারি করা হয়েছে। পরীক্ষামূলক ভাবে তা চালু করা হবে। রাজ্যের ২০টি সরকারি কলেজকে এই নির্দেশ দেওয়া হয়েছে বলে ওই বিবৃতিতে জানানো হয়েছে।

কিন্তু কী কারণে, কেন হঠাৎ এই সিদ্ধান্ত? শিক্ষা দফতরের যুক্তি, পঠনপাঠনের জন্য ইতিবাচক মনোভাব এবং শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের আরও যুক্তি, শিক্ষার পরিবেশ এমন হওয়া উচিত যেখানে ছাত্রছাত্রীদের মধ্যে একটা ইতিবাচক চিন্তাভাবনা গড়ে উঠবে। কলেজে ঢুকতেই তাঁদের মধ্যে গঠনমূলক চিন্তাভাবনা কাজ করবে, শুধু তা-ই নয়, সমাজে উচ্চশিক্ষা সম্পর্কে ভাল বার্তা পৌঁছে দেবে। সরকারি কলেজগুলিতে এই নির্দেশিকা ইতিমধ্যেই পাঠানো হয়েছে। সাত দিনের মধ্যে কলেজগুলির প্রবেশদ্বার কমলা রং করিয়ে সেই ছবি শিক্ষা দফতরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনা নিয়ে রঙের রাজনীতি শুরু হয়ে গিয়েছে। এই উদ্যোগকে কংগ্রেস কটাক্ষ করে বলেছে, শিক্ষার ‘গৈরিকীকরণ-এর চেষ্টা চালাচ্ছে রাজ্য সরকার।

এর বিপরীতে কংগ্রেসের সর্বভারতীয় ছাত্র সংগঠনের নেতা বিনোদ জাখর বলেন, “কলেজগুলিতে লেকচারারদের পদ ফাঁকা। নিয়োগ হচ্ছে না। কলেজের ভবনগুলির অবস্থা শোচনীয়। রাজ্যের শিক্ষার হাল যেখানে তলানিতে ঠেকেছে, সরকার সেই সব সমস্যা দূর করার চেষ্টা না করে জনগণের টাকায় রাজনীতি করছে।”

তথ্যসূত্রঃ আনন্দবাজার

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews