1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
লংগদুতে আসন্ন শুভ দানোত্তম কঠিন চীবর দান উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান শালিখায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল রাড়িখালি একাদশ বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন সরকারি বাসা থেকে ভাড়াটিয়া সরাতে হবে শনিবারের মধ্যে, না হলে বরাদ্দ বাতিল মহালছড়িতে নূরে মদিনা হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার বার্ষিক ওয়াজ ও মিলাদ মাহফিল সম্পন্ন শালিখায় পাঁচ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি ও বেহুন্দি জাল পুড়িয়ে ধ্বংস নগরকান্দায় অসুস্থ সাংবাদিক বোরহান আনিস কে পররাষ্ট্র প্রতি মন্ত্রীর পক্ষ থেকে অর্থিক অনুদান প্রদান মহালছড়িতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত শালিখার সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল ‘ক্রসফায়ারে’ হত্যা মামলায় জেলহাজতে মধুমতী নৌকা বাইচ মেলা এবার খাজনামুক্ত, প্রশংসায় নিতাই রায় চৌধুরী

রাতভর গোলাগুলি কাশ্মীর সীমান্তে

  • শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ১৬৬ গননা করুন

একতা ডেস্কঃ রাতভর গোলাগুলির ঘটনা ঘটেছে কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে। বৃহস্পতিবার এক বিবৃতিতে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা, বারামুলা, উরি ও আখনূর এলাকায় নিয়ন্ত্রণরেখা বরাবর পাকিস্তানি সেনারা বিনা উসকানিতে গুলিবর্ষণ ও কামান হামলা চালায়। জবাবে ভারতীয় সেনারাও পাল্টা গুলি চালায়। গত মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানে ‘সন্ত্রাসী স্থাপনা’ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এর পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে ওঠে।

এ সংঘাতে দুই পক্ষ মিলিয়ে এখন পর্যন্ত ৪৩ জন নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। ইসলামাবাদ জানিয়েছে, ভারতের হামলায় পাকিস্তানে ৩১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। অন্যদিকে নয়াদিল্লি দাবি করেছে, পাকিস্তানি গোলাবর্ষণে তাদের ১২ জন নাগরিক প্রাণ হারিয়েছেন। পরিস্থিতি ঘোলাটে হয়ে ওঠায় বিশ্বনেতারা দুই দেশকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, উভয় দেশের সঙ্গে তাঁর ভালো সম্পর্ক রয়েছে, প্রয়োজনে মধ্যস্থতা করতে প্রস্তুত আছেন তিনি।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews