ছানোয়ার হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধিঃ ‘বাঁশরী ওয়াদুদ আন্তঃ উপজেলা ফুটবল চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়নশিপ খাগড়াছড়ি-২০২৬’-এর খাগ চতুর্থ কোয়ার্টার ফাইনালে দুরন্ত লামকু পাড়া যুব স্পোর্টিং ক্লাব, রামগড়কে ১-০ গোলে পরাজিত করে সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছে অনির্বাণ ক্লাব মহালছড়ি।
শনিবার(১৭ অক্টোবর ২০২৬) খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ম্যাচে দুরন্ত লামকু পাড়া যুব স্পোর্টিং ক্লাব, রামগড়ের বিপক্ষে ১-০ গোলের জয় তুলে নেয় মহালছড়ির দলটি।
টানটান উত্তেজনাপূর্ণ এ ম্যাচে এক গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে অনির্বাণ ক্লাব মহালছড়ি। এ জয়ের মধ্য দিয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে জায়গা করে নেয় দলটি।
মহালছড়ি অনির্বাণ ক্লাবের এ সাফল্যে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে। সেমিফাইনালেও দলের জয়ের ধারা অব্যাহত থাকবে-এমন প্রত্যাশা করছেন সমর্থকরা।
উল্লেখ্য, খাগড়াছড়ি জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত এ আন্তঃ উপজেলা ফুটবল চ্যাম্পিয়নশিপে জেলার বিভিন্ন উপজেলার দল অংশগ্রহণ করছে।
Leave a Reply