1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

রাশিয়ায় ফেরত গেল রূপপুর প্রকল্পের বাতিল ইউরেনিয়াম

  • রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ২৮৮ গননা করুন

একতা ডেস্ক: পাবনা জেলার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েলের (ইউরেনিয়াম) একটি বাতিল ঘোষিত এসেম্বল স্টিক রাশিয়ায় ফেরত পাঠানো হয়েছে। শনিবার বিশেষ বিমানে রিজেক্টেড এসেম্বল স্টিক ঢাকা থেকে রাশিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে বলে নিশ্চিত করেছে রূপপুর প্রকল্প কর্তৃপক্ষ। প্রকল্পের প্রকল্প পরিচালক ড. জাহেদুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত বছর পর্যায়ক্রমে প্রথম ইউনিটের জন্য সাতটি চালানে মোট ১৬৮টি নিউক্লিয়ার ফুয়েল (ইউরেনিয়াম) এসেম্বল স্টিক রাশিয়া থেকে রূপপুর প্রকল্পে পৌঁছে। প্রথম ইউনিটের স্টার্টআপ এখন চলমান রয়েছে। এই কার্যক্রমে সময় লাগে ৯ থেকে ১২ মাস। ইউরেনিয়ান এসেম্বল স্টিক হ্যান্ডেলিং এবং কাজ করার সময় একটি বাঁকা হয়ে যায়, যেটা আমরা রিজেক্ট করি। তিনি আরও বলেন, গত ৩১ অক্টোবর দুপুরে রাশিয়া থেকে প্রথম ইউনিটের রিজেক্টেড এসেম্বল স্টিকের রিপ্লেসমেন্ট বিশেষ বিমানে ঢাকায় পৌঁছায়। পরের দিন শুক্রবার সকাল ৭টার দিকে এটি ঢাকা থেকে সড়কপথে ঈশ্বরদীর রূপপুরে আনা হয়। অন্যদিকে শুক্রবার রাতেই রিজেক্টেড এসেম্বল স্টিক রাশিয়ায় ফেরত পাঠানোর জন্য ঢাকার উদ্দেশ্যে সড়কপথে পাঠানো হয়। শনিবার সকালে তা বিমানে রাশিয়ার পাঠানো হয়। প্রথম ইউনিটে ১ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য ২০২৩ সালের ২৯ সেপ্টেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত মোট সাতটি চালানে ১৬৮টি ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল (ইউরেনিয়াম) এসেম্বল স্টিক রূপপুরে পৌঁছায়।

গত অক্টোবরেই প্রথম ইউনিটে রিয়‍্যাক্টর এসেম্বলের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। ২০২৫ সালে প্রথম ইউনিটে এবং পরের বছরের মাঝামাঝিতে দ্বিতীয় ইউনিট চালু হওয়ার কথা রয়েছে। দুটি ইউনিটে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে বলে জানায় প্রকল্প কর্তৃপক্ষ।

তথ্যসূত্র: সমকাল

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews