1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

রাশিয়ার ব্যাপক হামলা ইউক্রেনের জ্বালানি স্থাপনায়

  • শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ২৪৩ গননা করুন

একতা ডেস্কঃ ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে ব্যাপক হামলা চালালো রাশিয়ান যোদ্ধারা। ইউক্রেনের জ্বালানিমন্ত্রীর বরাত দিয়ে ২৮ নভেম্বর, বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, রুশ বাহিনীর হামলায় বিভিন্ন শহরে বিস্ফোরণ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হারমান হালুশ্চেনকো বলেছেন, ইউক্রেনজুড়ে জ্বালানি স্থাপনায় হামলায় হয়েছে এবং এ কারণে বিদ্যুতহীন হয়ে পড়েছে অনেক এলাকা। তিনি লোকদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানান। এর আগে বৃহস্পতিবার ইউক্রেনের বিমান বাহিনী দেশজুড়ে বিমান হামলার সতকর্তমূলক সাইরেন বাজানো হয়।

বিবিসি বলছে, নতুন করে দেশটির বিমান বাহিনী কিয়েভসহ রিভেন, ভিনিতসিয়া, ক্রপিভিনিতস্কি, বালতা, মিকোলাইভ অঞ্চলে ক্ষেপণাস্ত্র, রকেট ও ড্রোন হামলার সতর্কতা জারি করেছে। ইউক্রেনের কর্তৃপক্ষের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে রাশিয়া ইউক্রেনে এক হাজার ৫০০ বিমান হামলা চালিয়েছে।

খারকিভের মেয়র ইগোর তেরেকহোভ বলেছেন, আবাসিক অঞ্চলে বোমাবর্ষণ করা হয়েছে। লুতস্কের মেয়র ইহোর পলিস্কাক বলেছেন, একাধিক বিস্ফোরণ হয়েছে এবং শহরের এক অংশে বিদ্যুৎ নেই। স্থানীয় মিডিয়া আউটলেট জারকালো তিনজনিয়া জানিয়েছে, প্রধান বন্দর নগরী ওডেসাতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আঞ্চলিক গভর্নর ওলেগ কিপের বাসিন্দাদের নিরাপদ স্থানে থাকার আহ্বান জানিয়েছেন। এছাড়া সুমি ও ভলিনেও হামলা হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা এক হাজার আট দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews